× Banner
সর্বশেষ
চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’ প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ গুনভর ইউএসএর কাছ থেকে ১৩ বছরের এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ উন্নয়নকাজে অনিয়ম করলে ঠিকাদারকে কালোতালিকাভুক্ত করা হবে – গৃহায়ণ প্রতিমন্ত্রী সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ৫১২

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ প্রতিনিধি

দৈনিক কালবেলার ভিডিও সংবাদের প্রতিবাদে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের সংবাদ সম্মেলন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
আনোয়ারুল আজিম আনারের সংবাদ সম্মেলন

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার দৈনিক কালবেলা পত্রিকার অনলাইনে প্রচারিত একটি ভিডিও সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন।

বৃহস্পতিবার রাত ৯টায় কালীগঞ্জ শহরের ভূষণ রোডস্থ দলীয় কার্যালয়ে জরুরীভাবে সাংবাদিকদের ডেকে তার বক্তব্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে সাংসদ আনোয়ারুল আজিম আনার জানান, বুধবার রাতে কালীগঞ্জ উপজেলা কৃষকলীগ আয়োজিত ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপরিবারে হত্যা ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করে। ওই অনুষ্ঠানে আলোচনার এক পর্যায়ে আমি যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধে দন্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাইদীর সঠিক বিচার নিয়ে কথা বলি। ওই বক্তব্যের কিছু অংশ আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন ও বিতর্কীত করতে দৈনিক কালবেলা অনলাইনে সংবাদ প্রচার করা হয়। সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংসদ আনার বলেন, ভিডিও সংবাদটিতে শুধু আমাকে নয়, ঐতহ্যিবাহি দল আওয়ামীলীগ ও সরকারকেও ছোট করেছে। ফলে উক্ত সংবাদের বিষয়ে আইনি ব্যবস্থা নিবেন বলে সংবাদ সম্মেলনে জানান।

সংবাদ সম্মেলনে কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা কৃষকলীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক নাসিম উদ্দীনসহ দলীয় নেতাকর্মীরা।


এ ক্যটাগরির আরো খবর..