× Banner
সর্বশেষ
সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

কমলগঞ্জে দেয়াল পত্রিকা উৎসব

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিনিধি (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে দেয়াল পত্রিকা উৎসব ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশের আয়োজনে ও পল্লী সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় ১০টি প্রাথমিক বিদ্যালযের অংশ গ্রহনে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় এ উৎসব ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আরডিআরএস বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার এখলাছ তরফদারের সভাপতিত্বে ও উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ আজাদ মান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় এসএমসি’র সভাপতি পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, পিটিএ সভাপতি হাজী কামাল উদ্দীন, প্রভাষক রাবেয়া খাতুন, প্রভাষক সেলিম চৌধুরী, সিনিয়র শিক্ষিকা মধুমিতা দেশমূখ্য, বীরেন্দ্র চন্দ, সালমান আলী, ফেরদৌস আরা ও সমরেন্দু সেনগুপ্ত বুলবুল।

অনুষ্ঠান শেষে দেয়াল পত্রিকার বিজয়ী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..