× Banner
সর্বশেষ
বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ১৫ বছরের কমবয়সী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবে না ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদির সেই ‘ফ্রেন্ডস’ বলা ভিডিওর বিশ্বরেকর্ড আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, উঠবেন গুলশানে নিজ বাসায় সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ দিল্লির বিক্ষোভে বলপ্রয়োগের সমালোচনার পর আরএএফের নতুন নির্দেশনা, পেলেট গান ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা

বেনাপোলে কুল চাষির দেড় বিঘা জমির কুলগাছ কেটে নষ্ট করলো দূর্বৃত্তরা

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৯ জুন, ২০২০
কুলগাছ কেটে নষ্ট

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের বেনাপোল গয়ড়া গ্রামের হোসেন আলীর ছেলে রেজাউল ইসলামের দেড় বিঘা জমির কুলবাগান শুক্রবার দিবাগত রাতে কেটে নষ্ট করেছে দূর্বৃত্তরা।
এ ব্যাপার বেনাপোল পোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন কুল চাষি রেজাউল ইসলাম।
কুল চাষি রেজাউল ইসলাম জানান, আমি আজ দুপুরে গয়ড়া স্কুল পাড়ায় আমার কুলবাগানে ঔষধ স্প্রে করতে যায়। যেয়ে দেখি আমার দেড় বিঘা জমিতে লাগানো ৪২টি গাছ কে বা কারা কেটে দিয়েছে।
কারা কেটেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার কারোর সাথে কোন শত্রুতা নাই। তারপরেও আমার এহেন ক্ষতি সাধন করা হয়েছে।
কাউকে সন্দেহ করেন কিনা জানতে চাইলে তিনি বলেন, যেহেতু আমার পূর্বে কারও সাথে কোন  শত্রুতা নেই। তাই কাউকে সন্দেহ করতে পারছি না।
এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন রেজাউল।
বেনাপোল গয়ড়া ওয়ার্ড মেম্বার মনির হোসেন মিন্টু বলেন, আমিও শুনেছি কে বা কারা রাতের আধারে রেজাউলের বাগানের কুলগাছ কেটে ধ্বংস করে দিয়েছে। এটা একটা নিন্দা নীয় ব্যাপার বলে তিনি মনে করেন। সেই সাথে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বেনাপোল পোর্ট থানার এসআই জাকির হোসেন জানান, আমি শুনেছি কুলগাছ কাটার ঘটনায় ক্ষতি গ্রস্ত ওই চাষি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..