× Banner
সর্বশেষ
হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত -ধর্মমন্ত্রী আগৈলঝাড়ায় তেল না পেয়ে পুলিশের উপস্থিতিতে পাম্প ম্যানেজারের উপর যুবদল কর্মীর হামলা ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা আনতে ‘ফুয়েল পাস’ অ্যাপ পাইলটিং কার্যক্রম শুরু হাম রোগের সর্বশেষ প্রতিবেদন কালকিনিতে অতিরিক্ত দামে ডিজেল বিক্রি: ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা শ্রম বাজার নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর আলোচনা গণমাধ্যমের সংস্কারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -তথ্য ও সম্প্রচার মন্ত্রী পহেলা বৈশাখ উপলক্ষে সরকারের নতুন নির্দেশনা আবু সাঈদ হত্যার ঘটনায় কি রায় দিলেন কোর্ট? প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

পিআইডি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনায় সকলের সহযোগিতা চাইলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
দেশ পরিচালনায় সহযোগিতা

রমজানের প্রথম দিন এখানে সবার সাথে ইফতার করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সফলভাবে দেশ পরিচালনায় সকলের সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ ২০ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিনে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, গণমাধ্যম কর্মীদের কল্যাণ ও উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক আমার উপর অর্পিত দায়িত্ব বিশ্বস্ততার সাথে পালন করতে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

মন্ত্রী জহির উদ্দিন স্বপন আরও বলেন, প্রেসক্লাব দেশের সাংবাদিকদের মিলন কেন্দ্র। তাই জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজের টেলিফোনে সারা দিয়ে সচিবালয়ে দায়িত্ব নেয়ার পূর্ব মূহুর্তে প্রেসক্লাবে সবার সাথে সাক্ষাৎ করে কফি পান করেছি।

সাংবাদিকদের সাথে প্রেসক্লাব আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এসময় মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

ঢাকায় জাতীয় প্রেসক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তৃতাকালে তথ্য মন্ত্রী এসব কথা বলেন। প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সম্পাদক, সিনিয়র সাংবাদিক এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যবৃন্দ এতে অংশ নেন।

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার দ্রুততম সময়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সাংবাদিকদের সহযোগিতা সরকারকে সঠিক পথে চলতে সাহায্য করবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ। এসময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবু আবদুল্লাহ এম ছালেহ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য আবদুল হাই শিকদার, বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ডিইউজের সভাপতি মোঃ শহিদুল ইসলাম।


এ ক্যটাগরির আরো খবর..