× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

ডেস্ক

দেশ আর জালিয়াতির কারখানা হবে না, মানুষের সহায়ক সরকার হবে -প্রধান উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
মানুষের সহায়ক সরকার হবে

বাংলাদেশ জালিয়াতিতে পৃথিবীর চ্যাম্পিয়ন। সব জিনিস জাল।বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না। ভিসা জাল, পাসপোর্ট জাল। এই দেশ আর জালিয়াতির কারখানা হবে না। দেশে মানুষের সহায়ক সরকার হবে সবাইকে সেই ভাবে মন ঠিক করারও আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬ এর উদ্বোধন এবং ‘বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ’-এর ওয়েবসাইট ও লোগো উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আমাদের বুদ্ধি আছে নইলে আমরা এটা করতে পারতাম না। কিন্তু খারাপ কাজে লাগাচ্ছি। যে জালিয়াতি করতে জানে তার কাছে অনেক ক্রিয়েটিভিটি।

ড. ইউনূস বলেন, কী হবে? এই প্রযুক্তি সে জালিয়াতির কাজে লাগাবে। যদি না আমরা আগে থেকে আমাদের নিজেদের সংশোধন করি।

এই গোড়াগুলো কেটে দেই। হাজারে হাজারে মানুষ, সব কিছু ভুয়া। পারমিশন ভুয়া, ব্যাংক সার্টিফিকেট ভুয়া। এবং আমরা এগুলো ইস্যু করছি, যেখান থেকে যাওয়ার কথা সেখান থেকে ইস্যু করছি। কাজেই আমাদের প্রযুক্তিতে আসতে হলে ন্যায্য জিনিস নিয়ে আসতে হবে।

প্রধান উপদেষ্টা বলেন, এই দেশ জালিয়াতির কারখানা হবে না। এটাকে আমরা করতে চাই না। আমরা নিজ গুণে সারা দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আজ প্রযুক্তির এই বৈঠকে আমরা সেইভাবে মন ঠিক করি যে, আমরা জালিয়াতি থেকে নিজেদের হয়ে আসব। আমরা তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ করে দেব। মানুষের সহায়ক সরকার করব, ওই ভাবে আমাদের চলতে হবে।

জালিয়াতির কারণে বিদেশে ভিসা জটিলতার কথা তুলে ধরে ড. ইউনূস বলেন, আমি মধ্যপ্রাচ্যের একটি দেশের মন্ত্রীর সঙ্গে আলাপ করছিলাম। তারা বহুদিন থেকে আমাদের প্রবেশাধিকার দিচ্ছে না। শুধু শ্রমিক না, বাংলাদেশের কোনো মানুষকে তারা প্রবেশাধিকার দেবে না।

প্রধান উপদেষ্টা বলেন, তাদের বোঝানোর জন্য বললাম আমাদের যে মেরিনার, সারা পৃথিবীতে জাহাজ চালায়, আমাদের গর্বিত হওয়া উচিত, তারা এ শিল্পে নেতৃত্ব দিচ্ছে, তারা এক বন্দর থেকে আরেক বন্দরে যায়। তারা যখন ওই দেশের বন্দরে যায়, তখন কয়েকদিনের জন্য তারা ছুটি পায়। শহরে গিয়ে তারা একটু ঘোরাফেরা করে। আসা যাওয়া করতে পারে, জাহাজ ছেড়ে স্থলে আসতে পারে। বাংলাদেশি নাগরিক হলে তাদের ওই দেশে নামতে দেওয়া হয় না।

তিনি বলেন, আমি মিনতি জানালাম যে, বেচারারা জাহাজে জাহাজে ঘুরে, অন্তত  তাদের জন্য একটু পারমিশন দাও। বলে, আমাদের নিয়মটা সবার জন্য প্রযোজ্য। আমি বললাম আমার আবেদনটা গ্রহণ করো, শুধু তাদের জন্য দাও। কয়েকমাস পরে শুনলাম মেরিনারদের সেই সুযোগ দিয়েছে। এই ঘটনা একটা-দুইটা দেশ না, লম্বা লিস্ট, যাদের দেশে আমাদের প্রবেশাধিকার নাই।

প্রধান উপদেষ্টা বলেন, ওই মন্ত্রী যার সঙ্গে মেরিনারদের নিয়ে আলাপ করলাম। তিনি বলেন, দেখেন আপনি বন্ধু মানুষ, আপনাকে পুরো জিনিসটা আমি বলছি, আমি নিজে গিয়ে দেখেছি, কেন বাংলাদেশিদের রিজেক্ট হচ্ছে। শিক্ষার সার্টিফিকেট ভুল, জালিয়াত। বলল—একজন মহিলা সে এখানে এসেছে ডাক্তার হয়ে। তার ভিসা হলো ডাক্তার ভিসা। আমি দেখেই বুঝলাম ডাক্তার হওয়ার তার কোনো ক্ষমতা নাই। তার চেহারায় বলে না সে ডাক্তার। স্টাফরা তার সব কাগজপত্র দেখিয়ে বলল, তার সব কিছু ভুয়া, জাল। ওই মন্ত্রী বললেন, তার অ্যাসেসমেন্টে ওই মহিলা সর্বোচ্চ গৃহকর্মীর কাজ করবে। কিন্তু নিয়ে এসেছে ডাক্তারের সার্টিফিকেট।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, প্রযুক্তির গতি এত দ্রুত যে প্রতিটি প্রতিষ্ঠান এবং প্রতিটি নীতি-প্রণেতা দ্রুত অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। কারণ সে বসছে যে সময় সেটি কালকে পাল্টে যাচ্ছে, কিন্তু সে নিজে পাল্টাচ্ছে না। কাজেই এই পরিবর্তনগুলো নিয়ে যেতে হলে, যারা পরিবর্তনগুলো দেখেছে তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে।

তিনি আরও বলেন, আমি বলি, সরকারি কর্মচারী ৫ বছরের বেশি সরকারে থাকা ঠিক নয়। কারণ তার মন একটা কাঠামোর মধ্যে স্থির হয়ে গেছে, এ থেকে বের হতে পারছে না। আবার নতুন লোক, যারা বাইরে থেকে দেখছে, তাদেরকে নিয়ে আসতে হবে। এটি বিশেষভাবে প্রযোজ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে।


এ ক্যটাগরির আরো খবর..