× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

ডেস্ক

দেশে পিআর পদ্ধতিতে ভোট হলে জনগণ ভোট দিতে যাবে না -খায়রুল কবির খোকন

Kishori
হালনাগাদ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
পিআর পদ্ধতিতে ভোট

দেশে পিআর পদ্ধতিতে ভোট হলে জনগণ ভোট দিতে যাবে না। শুধু মার্কা এবং দল না; ব্যক্তিও বড় ফ্যাক্টর। এখন হয় মনোনয়ন বাণিজ্য, পিআরে হবে এমপি বাণিজ্য। আরও অনিয়ম হবে, বাংলাদেশে ঝুলন্ত পার্লামেন্ট তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লক্ষ্যে জেলা বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

খায়রুল কবির খোকন বলেন, দেশের ১ শতাংশ মানুষও পিআর পদ্ধতি বোঝে না। জনগণ মার্কা ও দল দেখে ভোট দেবে। কিন্তু পিআর পদ্ধতিতে যে ব্যক্তি জনগণের পাশে দাঁড়াবে, জনগণের কল্যাণে দীর্ঘদিন কাজ করেছেন, তারা আসতে পারবেন না। তখন সেখানে আরও স্বৈরাচারী ব্যবস্থা কায়েম হবে।

তিনি আরও বলেন, পিআর পদ্ধতিতে ভোট হলে জনগণ ভোট দিতে যাবে না। শুধু মার্কা এবং দল না; ব্যক্তিও বড় ফ্যাক্টর। নির্বাচন নিয়ে অনৈক্য তৈরি হলে ফ্যাসিস্ট ফিরে আসার সুযোগ পাবে। দোসরদের দালাল প্রেতাত্মারা ফিরে এলে পিআর নিয়ে যারা নির্বাচন অস্থিতিশীল করতে চায়, সে সমস্ত দায়ভার তাদের নিতে হবে। যাদের দাফন-কাফন হয়ে গেছে, তাদের রাজনীতিতে সুযোগ করে দিচ্ছেন; জনগণ আপনাদের ক্ষমা করবে না।

সভায় নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরদার শাখাওয়াত হোসেন বকুল, সহসভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, এম. এ জলিল ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহসীন হোসাইন বিদ্যুৎ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..