দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ১২ হাজার ১৯৩ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ১২ হাজার ১৯৩ জন

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। এর আগে গতকাল (মঙ্গলবার) একদিনে ৩১ জনের মৃত্যু হয়েছিল।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ১২ হাজার ১৯৩ জন, যা গতকাল (মঙ্গলবার) ছিল ১৩ হাজার ১৫৪ জন।

বুধবার (২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।