× Banner
সর্বশেষ
২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী বিশ্বকাপ চলে যাবে, কিন্তু আমরা কি আমাদের সম্পর্কগুলো বাঁচিয়ে রাখতে পারব? কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি বিয়ের পর কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২ তাপপ্রবাহে বেলজিয়ামে ১৫ দিনে প্রায় ২০০০ জনের মৃত্যু ‘‘হামার বাড়ি নদীর কিনোরত;  এই বাড়ি ভাঙি গেইলে কই যামো, কই থাকমো’

দেশে খাদ্য উৎপাদন বেড়েছে: প্রধানমন্ত্রী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০১৬

নিজস্ব প্রতিবেদক: দেশে খাদ্য উৎপাদন বেড়েছে। তাই আমাদের রপ্তানি খাত বৃদ্ধি করতে হবে। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন,‘আমরা দেশে কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তুলতে পারি। উৎপাদিত পণ্য আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে রপ্তানি করতে পারি।’

এ সময় তিনি পণ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, প্যাকেটজাতকরণসহ রপ্তানি খাতে বিনিয়োগকারীদের বিনিয়োগ করতে আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, বিদেশে বাংলাদেশকে দরিদ্র দেশ হিসেবে দেখিয়ে খাদ্য আমদানি করে তা আত্মসাৎ করেছে বিএনপি-জামায়াত।

তিনি বলেন, ‘বাংলাদেশের দারিদ্র্য দেখিয়ে ভিক্ষা করে আমরা খেতে চাই না। আমরা নিজের পায়ে দাঁড়াব। মাথা উঁচু করে দাঁড়াব। কারো কাছে হাত পাতব না। কারণ, আমাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। আমরা অন্যের ওপর নির্ভরশীল হতে চাই না।’

এ সময় তিনি বলেন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে সরকার কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি কৃষি খাতে বিনিয়োগে বেসরকারি খাতকেও উৎসাহিত করা হচ্ছে। কৃষি উন্নয়নে বাংলাদেশ আজ একটি রোল মডেলে পরিণত হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন। এ বছর পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..