দেশে করোনাভাইরাসে ভয়াল ছোবলে নতুন করে ২৯ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত ১১৭ এবং একদিনেই সর্বোচ্চ ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি।
আজ সোমবার দুপুরে রাজধানীর মহাখালীস্থ বিসিপিএস ভবনের সম্মেলন কক্ষে সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সংস্থা ও প্রতিনিধিদের সাথে করোনাভাইরাস নিয়ে জরুরি সভা শেষে তিনি এ তথ্য জানান।
বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর দিনে দিনে সংক্রমণ বেড়েছে। সবশেষ হিসাবে করোনায় বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ১১৭ জন। মারা গেছেন ১৩ জন। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে এ ছুটি ক্রমান্বয়ে ১১ এরপর ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।


