নওগাঁ জেলা সংবাদদাতাঃ ধামইরহাটে গুনিজনদের মিলন মেলা।
আজ ২৪ জানুয়ারী ২০১৯ তারিখ ধামইরহাট পাবলিক লাইব্রেরীর আয়োজনে “ঐতিহাসিক মাহীসন্তোষের প্রখ্যাত শিক্ষাবিদ তাকিউদ্দীন আল আরাবী” শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব ফজলে হোসেন বাদশা, মাননীয় সংসদ সদস্য রাজশাহী ২, বিশেষ অতিথি জনাব হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার এম,পি।
আলোচনায় অংগ্রহণ করেন প্রফেসর এমিরেটাস জনাব এ,কে,এম, ইয়াকুব আলী রাজশাহী বিশ্ববিদ্যালয়, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামানিক রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রফেসর ডঃ নূরুল আমিন রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রফেসর ডঃ কাজী মোস্তাফিজুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যারয়, প্রফেসর রেজাউল করিম রাজশাহী কলেজ, লেখক ও গবেষক মাহবুব সিদ্দিকী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব গণপতি রায়, সভাপতি ধামইরহাট পাবলিক লাইব্রেরী ও উপজেলা নির্বাহী অফিসার। আনুষ্ঠান সঞ্চালক ছিলেন সিনিয়র প্রভাষক আ ন ম আফজাল হোসেন। অনুষ্ঠান শেষে আব্দুল মুকিত কল্লোলের পরিকল্পনা ও পরিচালনায় মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়।





