× Banner
সর্বশেষ
বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীকে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন জাতীয় সংসদে কাগজ দেখে বক্তব্য না দেওয়ার আহ্বান স্পিকারের

আঞ্চলিক প্রতিনিধি

দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করছে বিএনপি -জহির উদ্দিন স্বপন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
দেশের মানুষের ভোটের অধিকার

দেশের ভবিষ্যৎ একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ওপর নির্ভর করছে। জনগণের জন্য কাজ করতে হলে প্রথমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। বিএনপি দেশের মানুষের সেই অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করছে। বলেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

শুক্রবার বিকেলে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বরিশালের গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কিছু মহল “জামায়াত-বিএনপি বনাম আওয়ামী লীগ” বলে একটি বিভ্রান্তিকর বয়ান ছড়াচ্ছে। এই বয়ান আসলে আওয়ামী-জামায়াতের যৌথ প্রচেষ্টা, যাতে জনগণের দৃষ্টি প্রকৃত সংগ্রাম থেকে সরিয়ে দেওয়া যায়। কারণ, বিএনপি কখনোই জামায়াতের রাজনীতির অংশ নয়, আমরা মুক্তিযুদ্ধের চেতনা, ধর্মীয় মূল্যবোধ ও গণতন্ত্রের রাজনীতি করি।’

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপির প্রতিদ্বন্দ্বী কোনো নির্দিষ্ট দল নয়; বরং জামায়াতের মতো সুযোগসন্ধানী রাজনীতি ও প্রশাসনের অন্যায় হস্তক্ষেপ—এই দুটি চ্যালেঞ্জ থাকবে।

জহির উদ্দিন বলেন, যেকোনো দলীয় প্রভাব থেকে সরকার ও রাষ্ট্রযন্ত্রকে মুক্ত রেখে নির্দলীয় তত্ত্বাবধায়ক চরিত্রে ফিরিয়ে আনাই হবে সবচেয়ে বড় সংগ্রাম। নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। আগামী নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন আরও বলেন, ‘দেশের মানুষ পরিবর্তন চায়, ন্যায়বিচার চায়, নিরাপদ জীবন ও ভোটের অধিকার ফিরে পেতে চায়। আপনারা বিএনপির প্রতি যে আস্থা দেখিয়ে আসছেন, সেই আস্থা অটুট রাখলে আমরা একসঙ্গে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারব। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা মাঠে আছি ও থাকব।’

প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হুমায়ুন কবির।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের ভবিষ্যৎ একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ওপর নির্ভর করছে। জনগণের জন্য কাজ করতে হলে প্রথমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। বিএনপি দেশের মানুষের সেই অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করছে। এ সময় তিনি ধানের শীষের বিজয় বরিশাল-১ আসন থেকে শুরু হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

বিকেল পৌনে চারটায় জনসভা শুরু হলেও দুপুর থেকেই দুই উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন। দুপুর গড়াতেই সভাস্থল কানায় কানায় ভরে যায়।

জনসভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা (উত্তর) বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, সদস্যসচিব মিজানুর রহমান, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান, সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ, পৌর আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শরীফ শফিকুর রহমান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) হাফিজুর রহমান সিকদার, সদস্যসচিব বশির আহমেদ, জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সাইদুল আলম খান প্রমুখ।

গৌরনদীতে এই জনসভার মধ্য দিয়ে অনানুষ্ঠানিকভাবে নির্বাচনী যাত্রা শুরু করেছেন জহির উদ্দিন।


এ ক্যটাগরির আরো খবর..