× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

দেশের প্রথম সৌর ও বায়ু বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে সোনাগাজীতে

admin
হালনাগাদ: শনিবার, ২০ আগস্ট, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ ফেনীর সমুদ্র উপকূলীয় সোনাগাজীতে স্থাপন করা হচ্ছে দেশের প্রথম সৌর ও বায়ু বিদ্যুৎ কেন্দ্র। এটি চালু হলে জাতীয় গ্রিডে যোগ হবে ৩শ’ মেগাওয়াট বিদ্যুৎ। স্থান নির্ধারণের পর এখন চলছে ভূমি অধিগ্রহণের কাজ।

ফেনীর সমুদ্র উপকূলীয় সোনাগাজীতে পড়ে থাকা অনাবাদী চরাঞ্চলকে কাজে লাগাতে এখানকার চর চান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চর চান্দিয়া ও পূর্ব বড়ধলি এলাকায় দেশের প্রথম বায়ু ও সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য সরকারি খাস ভূমির এক হাজার ৩শ’ ৪৫ একর জায়গা নির্ধারণ করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগ জানায়, ইলেক্ট্রিসিটি জেনারেশন অব বাংলাদেশ এর ১শ’ মেগাওয়াট বায়ু ও ১শ’ মেগাওয়াট সৌর এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ১শ’ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে।

ফেনীর জেলা প্রশাসক মো. আমিন উল আহসান জানালেন, সরকারের অগ্রাধিকার সিদ্ধান্তে দ্রুত এগিয়ে চলেছে ভূমি অধিগ্রহণের কাজ।

২০০৬ সালে এ অঞ্চলে পরীক্ষামূলক সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য চারটি টারবাইন স্থাপন করা হয়। প্রতি ঘণ্টায় ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার এ প্রকল্প থেকে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতিকে গড়ে প্রতি ঘণ্টায় দশমিক শূন্য ২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

গত ৯ আগস্ট জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে সৌর ও বায়ু বিদ্যুৎ প্রকল্পটির অনুমোদন দেয়া হয়।

প্রকল্পের দায়িত্বশীলদের দাবি, এশিয়া ও আন্তর্জাতিক পরিসরের মডেল, বাংলাদেশের প্রথম এই হাইব্রিড প্রজেক্টটি ২০১৮ সালের মধ্যেই দৃশ্যমান কাজ শুরু করতে পারবে।


এ ক্যটাগরির আরো খবর..