× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

পিআইডি

দেশের পরিবর্তন চাইলে গণভোটে ‘হ্যাঁ’ বলুন -তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ বলুন

দেশের পরিবর্তন চাইলে গণভোটে ‘হ্যাঁ’ বলুন। যেসব বিষয় গণভোটে অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলোতে না বলার কোন কারণ দেখি না। ভোট আপনার অধিকারএই অধিকার প্রয়োগ করুন। বলেছেন তথ্য ও সম্প্রচারপরিবেশবন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ ফরিদপুর পৌরসভার ভাজনডাঙ্গার মুরাদ সিকদারের বাড়ির উঠানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটার উদ্বুদ্ধকরণের জন্য আয়োজিত উঠান বৈঠকে উপদেষ্টা এসব কথা বলেন। এসময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা উপস্থিত ভোটারদের উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে বলেন১২ ফেব্রুয়ারি দুইটা ভোট দিতে হবে। একটাতে আপনার এলাকার যোগ্য সংসদ সদস্য নির্বাচন করবেন। মনে রাখবেনভোট শুধু অধিকার নয়ভোট মানে দায়িত্বও। আর এবারের গণভোট মানে দেশের পদ্ধতি বদলের সুযোগ। পদ্ধতি বদলাতে হবে যাতে যে কেউ ক্ষমতায় আসুকসে যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে। এমন নেতা নির্বাচন করতে হবেভোটে জেতার পর সে যাতে আপনাকে ভুলে না যায়।

উপদেষ্টা গণভোটের প্রস্তাবের বিষয়গুলো উপস্থিত এলাকাবাসীকে বুঝিয়ে বলেনক্ষমতার ভারসাম্য রক্ষাজনগণের ক্ষমতা বাড়ানোসংসদে নারীর নেতৃত্ব বৃদ্ধিযোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়া এবং চাটুকারিতা কমাতে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। তিনি আরো বলেনআমরা আগেও স্বৈরাচার হটিয়েছিলাম কিন্তু কাজ হয়নিগণতন্ত্র মুক্তি পায়নি। কারণ পদ্ধতি না বদলালে ব্যক্তি বদলে লাভ নেই। তাই পরিবর্তনের পক্ষে হ্যাঁ বলুন। পরে উপদেষ্টা প্রাণবন্ত পরিবেশে নির্বাচন ও গণভোট বিষয়ে উপস্থিত এলাকাবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

লামিয়া মোরশেদ বলেনগণভোটে ‘হ্যাঁ’ বলতে হবে। না হলে রাষ্ট্রের প্রয়োজনীয় পরিবর্তন এবং সংস্কার আসবে না। এসময় তিনি ভোটের দিন সবাইকে ভোট দিতে যাওয়ার আহ্বান জানান।

মাহবুবা ফারজানা বলেনএবারের গণভোটের বিষয়গুলো আপনাদের জানানোর জন্য আমরা এসেছিযাতে কোন অস্পষ্টতা না থাকে। কীভাবে ভোট দিবেন সেটাও বোঝানো হচ্ছে। আমরা প্রত্যন্ত অঞ্চলে প্রচারণা চালাচ্ছি। ভোটের দিন আপনারা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাবেন।

ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যাপুলিশ সুপার মোঃ নজরুল ইসলামতথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব রিয়াসাত আল ওয়াসিফযুগ্মসচিব মাহফুজা আখতারউপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়াগণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ডালিয়া ইয়াসমিনসহ উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন তথ্য  সম্প্রচার মন্ত্রণালয়জেলা প্রশাসন এবং জেলা তথ্য অফিস ফরিদপুরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..