দেশের দশ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

দেশের ১০টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয়া হয়েছে।

আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন ডিসিদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কবির মাহমুদকে বরগুনা, পররাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব হায়াত-উদ-দৌলা খানকে ব্রাহ্মণবাড়িয়া, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. শহিদুল ইসলামকে টাঙ্গাইল, একই বিভাগের উপসচিব আঞ্জুমান আরাকে নড়াইল, বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ গোলামুর রহমানকে নাটোর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব গোপাল চন্দ্র দাসকে চুয়াডাঙ্গা, স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মো. আলী আকবরকে মাগুরা, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব এস এম মোস্তফা কামালকে সাতক্ষীরা, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর একান্ত সচিব ফয়েজ আহমদকে বগুড়া এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব আবু আলী মো. সাজ্জাদ হোসাইনকে পিরোজপুরের  ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্রে জানা যায়, শিগগিরই আরও কয়েকটি জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হতে পারে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসক পর্যায়ে বড় ধরনের এই পরিবর্তন করা হলো।

উপসচিব কবির মাহমুদকে বরগুনাএকই বিভাগের উপসচিব আঞ্জুমান আরাকে নড়াইলগৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: দবিরুল ইসলাম এমপিগৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর একান্ত সচিব ফয়েজ আহমদকে বগুড়াজেলা প্রশাসক হিসেবে নিয়োগডিসি নিয়োগদশ ডিসি নিয়োগনতুন জেলা প্রশাসক নিয়োগনতুন ডিসি নিয়োগপররাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব হায়াত-উদ-দৌলা খানকে ব্রাহ্মণবাড়িয়াপ্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জনাব মোস্তাফিজার রহমানবাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ গোলামুর রহমানকে নাটোরমাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব আবু আলী মো. সাজ্জাদ হোসাইনকে পিরোজপুরের ডিসিযারা নিয়োগ পেলেনস্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাইরুল হাসানস্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মো. আলী আকবরকে মাগুরা

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।