দেশের জন্য জাতির জন্য নিজেকে বিশ্বমানের করে গড়ে তুলে মানুষের কল্যানে কাজ করার একমাত্র পথ হচ্ছে শিক্ষা—-মেয়র আশরাফুল আলম লিটন

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল প্রতিনিধি:  যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেছেন, দেশের জন্য জাতির জন্য নিজেকে বিশ্ব মানের করে গড়ে মানুষের কল্যানে কাজ করার  একমাত্র পথ হচ্ছে আদর্শ শিক্ষায় শিক্ষিত হওয়া। আজ যে জাতি যত আগে শিক্ষিত হয়েছে সে জাতি তত উন্নত হয়েছে। তাই প্রতিটি মা বাবাকে তাদের ছেলেমেয়েদের লেখা পড়ার পিছনে যত্নবান হতে হবে। কারন পৃথিবীর শ্রেষ্ট শিক্ষক হচ্ছে মা।

অভিভাবকরা যদি তাদের ছেলে মেয়েদের রুটিন মাফিক খেলা ধুলার পাশাপাশি লেখা পড়ার প্রতি একটু যত্নবান হয় তা হলে কোন শিক্ষীর্থীর খারাপ রেজাল্ট হওয়ার কোন আশঙ্কা থাকে না। কথাগুলো বললেন সানরাইজ পাবিলিক স্কুলের ২০১৮ সনের এস এসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা সভায় স্কুলের সভাপতি  বেনাপোল  পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

ঐতিহ্যবাহী বেনাপোল সানরাইজ পাপলিক স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি মেয়র লিটন বলেন, আমাদের শুধু লেখা পড়া শিখে পাশ করলে হবে না। এমন ভাবে পাশ করতে হবে যা দেশের জন্য জাতির জন্য মঙ্গল বয়ে আনবে। আজ এখানে যে শিক্ষার্থীরা উপস্থিত আছে আমি আশা করি এদের ভিতর থেকে কেউ জাতিয় নেতা হবে , কেউ সচিব হবে, কেউ ভাল ডাক্তার ইঞ্জিনিয়ার হবে আবার কেউ মন্ত্রী হবে। সেই লক্ষ্য নিয়ে প্রতিটি শিক্ষার্থীকে এগিয়ে যেতে হবে। ছাত্র জীবন অত্যান্ত সুখের জীবন। এ জীবনকে অবহেলা করা যাবে না। এসময় ফাঁকি দিলে নিজের সাথে ফাঁকি দেওয়া হবে। তিনি সানরাইজ স্কুলের ২২ জন শিক্ষার্থী চলতি বছরে অংশ নিয়ে শত ভাগ পাশ করায় স্কুলের শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সকলকে ধন্যবাদ জানান।

এর পর তিনি জিপিএ- ৫ পাওয়া ৬ জন এগ্রেড পাওয়া ৯ জন ও এ মাইনাস পাওয়া ৭ জন শিক্ষার্থীকে ক্রেষ্ট তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য বেনাপোল পৌর কাউন্সিলার রাশেদ আলী, আক্তারুজ্জামান বিপ্লব, আওয়ামীলীগ সাংস্কৃতিক ফোরাম এর সদস্য এমদাদুল হক বকুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সানরাইজ স্কুলে শিক্ষক ইমামুল ইসলাম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।