× Banner
সর্বশেষ
দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা শান্তি আলোচনার আগে ইজরায়েলের সতর্কবার্তা শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা -ট্রাম্প আজ শনিবার (১১ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব

কেউ আমাদের উন্নয়ন চোখে না দেখলে তা তাদের দেখার ভুল -প্রধানমন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেস্কঃ কেউ আমাদের উন্নয়ন না দেখলে তা তাদের দেখার ভুল। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এটি আজ কারো কাছে গোপন নেই বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল জাতীয় সংসদে শেখ হাসিনা বলেন, কেউ আমাদের উন্নয়ন না দেখলে তা তাদের দেখার ভুল। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এটি আজ কারো কাছে গোপন নেই। এক সময় দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের রাজত্ব ছিল। মানুষের জানমালের কোন নিরাপত্তা ছিল না। আমরা অর্থনৈতিকভাবে বিপর্যস্ত ছিলাম। এক দশকে আমরা বাংলাদেশের অবস্থার পরিবর্তন করতে সক্ষম হয়েছি।

শেখ হাসিনা বলেন, ‘অনেক কষ্ট, ব্যথা-বেদনা বুকে চেপে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। বাংলাদেশের মানুষ যেন একটু সুখের মুখ দেখে, তাদের ভাগ্যের পরিবর্তন ঘটে- সেই লক্ষ্য নিয়ে কাজ করে চলেছি। প্রধানমন্ত্রী তার সরকারের সময়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় জাতির পিতা হত্যাকাণ্ডের বিচার ও সাজা প্রদান এবং চলমান যুদ্ধাপরাধের বিচারের প্রসংগ উল্লেখ করে বলেন, ‘কারো প্রতি বিদ্বেষ নিয়ে চলি না। প্রতিশোধ নিতেও যাইনি। যেখানে অন্যায় হয়েছে, সেখানে ন্যায় করার চেষ্টা করেছি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে মুজিববর্ষকে সামনে রেখে দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সামনে রোজা আসছে। আমি জানি রোজার সময় সবসময়ই দ্রব্যমূল্য নিয়ে একটা খেলা শুরু হয়। হঠাৎ কোন জিনিসের দাম বাড়ে আবার কমে। পেঁয়াজ নিয়ে যেমন একটা সমস্যা হয়েছিল। রোজার সময় আমাদের কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে আকর্ষণ তৈরী হয় উল্লেখ করে তিনি সেগুলো এখনই টিসিবি’র মাধ্যমে ক্রয় ও মজুদের পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সরবরাহ সঠিক রাখতে তিনি বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।

ছোলা, চিনি, তেল, পেঁয়াজ, রসুন বাজারে সরবরাহ সঠিক রাখার পাশাপাশি এগুলো উৎপাদন বৃদ্ধিতে তার সরকার পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে সরকার প্রধান দেশবাসীর উদ্দেশে বলেন, ‘কেউ কোন ধরনের গুজবে আতঙ্কিত হবেন না। অতীতে এ ধরনের গুজবে আতংকিত হয়ে অতি উৎসাহী জনগণ নানা সমস্যার সৃষ্টি করেছে বলেও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘ভয়ে একবারে বেশি কিনে নিজেরা যেন লোকসানে না পড়েন, সেটাও একটু সবাইকে দেখতে হবে।

তিনি বলেন, ‘কোথায় কি আছে না আছে আমরা তা দেখে আমাদের চাহিদা এবং প্রয়োজন নিরুপন করে আমরা এ বিষয়ে সঠিক পদক্ষেপ নিচ্ছি। তবে সমস্যা হচ্ছে চীন থেকে আমাদের যে কাঁচামাল আসতো সেগুলোর বিষয়ে আমরা যথেষ্ট সতর্ক এবং এর জন্য আমরা বিকল্প খুঁজছি।’ এগুলো আমদানির বিকল্প পথ তার সরকার নিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের ওষুধ শিল্পের কাঁচামাল যে দামেই হোক আমরা অন্য দেশ থেকে আনার চেষ্টা করছি। এখানে আতঙ্কিত হওয়ার কোন কারণ আছে বলে আমি মনে করি না।

দেশে এখন রিজার্ভের পরিমাণ ৩২ বিলিয়ন ডলারের ওপরে রয়েছে উল্লেখ করে সংসদ নেতা বলেন, ‘আপদকালিন ৩ মাসের খাদ্য ক্রয় করার সক্ষমতা অর্জনের জন্যই রিজার্ভ রাখা হলেও আমাদের যে পরিমাণ রিজার্ভ রয়েছে তাতে ৬ মাসের আপদকালিন খাদ্য ক্রয় করার পরও আমাদের কোন সমস্যা হবেনা। শেখ হাসিনা বলেন, ‘টাকার কোন অসুবিধা ব্যাংকে নেই, সেটা আমরা বলতে পারি। বরং, ইতোমধ্যেই ১৮ বিলিয়ন ডলার আমাদের রেমিট্যান্স এসেছে। আমাদের সেবা খাত এবং সামাজিক নিরাপত্তা সহ প্রতিটি ক্ষেত্রেই ব্যাপক উন্নয়নমূলক কাজ হচ্ছে।’

‘দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাংলাদেশ অনেক এগিয়ে গেছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের দেশ বড়, সিঙ্গাপুর ছোট একটি দেশ, বিরোধী দল নেই, শৃঙ্খলার মধ্যে চলে, রাজনৈতিক পরিবেশ ভালো। আমাদের দেশে সন্ত্রাস অগ্নি-সন্ত্রাস খুন-খারাবি হয় অনেক কিছুই মোকাবেলা করতে হয়।’

’৭৫ পরবর্তী সরকারগুলোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘যখনই যারা ক্ষমতায় এসেছে তারা আওয়ামী লীগকে নির্যাতন করেছে। জেনারেল এরশাদ ক্ষমতায় থাকতে ’৮৮ সালে আমাদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে। খালেদা জিয়া ক্ষমতায় থাকতে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছে। অগ্নিসন্ত্রাস করে শত শত মানুষকে হত্যা করেছে। এসব বৈরি অবস্থা মোকাবেলা করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।


এ ক্যটাগরির আরো খবর..