× Banner
সর্বশেষ
ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার মান উন্নত করতে শীঘ্রই এক লাখ জনবল নিয়োগ -স্বাস্থ্যমন্ত্রী কোটালীপাড়ায় মরা গরু বিক্রির অভিযোগে ১০ মণ মাংস পুঁতে ফেলা হলো ঈদুল ফিতরে টানা ছুটি ঘোষণা সরকারি চাকরিজীবীদের ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার

দেশের ইতিহাসে একদিনে করোনায় সর্বোচ্চ শনাক্ত ১১৫২৫ মৃত্যু ১৬৩

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
করোনা আক্রান্ত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫২৫ জন। যা দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৬৬ হাজার ৪০৬ জনে।

আজ মঙ্গলবার (৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে দেশে করোনায় মৃত্যু হয়েছে গত ২৯ জুন ১১২ জনের, ৩০ জুন ১১৫ জনের, ১ জুলাই ১৪৩ জনের, ২ জুলাই ১৩২ জনের, ৩ জুলাই ১৩৪ জনের, ৪ জুলাই ১৫৩ জনের এবং ৫ জুলাই ১৬৪ জন।

এছাড়া গত সাতদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ১৪৭ জন।

এর মধ্যে গত ২৯ জুন ৭ হাজার ৬৬৬ জন, ৩০ জুন ৮ হাজার ৮২২ জন, ১ জুলাই ৮ হাজার ৩০১ জন, ২ জুলাই ৮ হাজার ৪৮৩ জন, ৩ জুলাই ৬ হাজার ২১৪ জন, ৪ জুলাই ৮ হাজার ৬৬১ জন এবং ৫ জুলাই ৯ হাজার ৯৬৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়।

এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।


এ ক্যটাগরির আরো খবর..