× Banner
সর্বশেষ

পিআইডি

দেশের অর্থনীতি পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়া হচ্ছে -প্রধানমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
দেশের অর্থনীতি পরিকল্পিত

দেশের অর্থনীতি পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে কোনোদিন শ্রীলঙ্কার পরিস্থিতি হবে না।  বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় এ কথা জানান প্রধানমন্ত্রী।

আমরা কখনও ধার করে ঘি খাই না উল্লেখ করে তিনি বলেন, আমাদের যে ঋণ তাতে আমরা কখনও কারও কাছে আটকে যাব না। বাংলাদেশ সেই অবস্থায় নেই। যারা অপরাধ করে বিদেশে পালিয়ে গেছে, তারা এবং বঙ্গবন্ধুর হত্যাকারী ও যুদ্ধাপরাধীদের স্বজনেরা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, অপপ্রচার করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সভায় ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, ৭৫’র ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে শুধু একটি পরিবারের নয়, পুরো জাতি ও দেশের ক্ষতি করেছিল ঘাতকরা।

প্রধানমন্ত্রী বলেন, দেশে আজ গুম-খুন ও ভোট কারচুপির কথা বলে বিএনপি। কিন্তু এ দেশে গুম-খুন, ভোট কারচুপির সৃষ্টি করেছিল জিয়াউর রহমান  বিএনপির আমলে বাংলাদেশে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হয়েছিল, সেখান থেকে দেশকে উদ্ধার করেছে আওয়ামী লীগ। দেশের জ্বালানি তেলের পরিস্থিতির কথাও তুলে ধরেন শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার কমিশনের চিন্তা করে না, দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে প্রকল্প গ্রহণ করে।

বিএনপির ক্ষমতার সময়ের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজধানীতে বিদ্যুত ও পানির জন্য হাহাকার সৃষ্টি হয়েছিল। সারের জন্য মাঠে নামায় ১৮ জনকে গুলি করে হত্যা করা হয়েছিল।

জ্বালানি তেলের দাম কমানো প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তেল পাচার বন্ধ হওয়ায় লিটারে পাঁচ টাকা দাম কমানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..