× Banner
সর্বশেষ
মালয়েশিয়ায় ব্ল্যাক বেঙ্গল ছাগল ও হালাল মাংস রপ্তানির নতুন সম্ভাবনা দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: মির্জা ফখরুল মুখ সামলান আর তা না হলে শরীর সামলাতে পারবেন না – এমপি খোকন তালুকদার আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি জাপানি বিনিয়োগকারীদের ৩০০ কোটির আঞ্চলিক বাজারে প্রবেশের আহ্বান ববি হাজ্জাজের ৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত বগুড়ায় জমি বিরোধ; সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী

দেশব্যাপী কর মেলা শুরু হচ্ছে ১৩ নভেম্বর

admin
হালনাগাদ: রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮

প্রতিবছরের মতো এবারও দেশব্যাপী আয়কর মেলার আয়োজন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ১৩ নভেম্বর এই কর মেলা শুরু হবে।

রাজধানীসহ দেশের সব বিভাগীয় শহরে সপ্তাহব্যাপী এই মেলা হবে। শেষ হবে ১৯ নভেম্বর। রাজধানীতে মেলা অনুষ্ঠিত হবে। এবার রাজধানীর কর মেলা হবে বেইলি রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে।

এ ছাড়া সব জেলা শহরে চার দিন এবং ৩০টি উপজেলায় দুই দিন মেলা হবে। উপজেলা পর্যায়ে যেসব স্থানে অর্থনৈতিক কর্মকাণ্ড ভালো এমন গ্রোথ সেন্টারে এক দিন ভ্রাম্যমাণ মেলা হবে।

এনবিআর বলছে, এবারের মেলার নতুনত্ব হচ্ছে অডিও-ভিডিও সম্প্রচারের মাধ্যমে কর শিক্ষণ প্রদান। কর সচেতনতা তৈরিতে এই কর শিক্ষণ পদ্ধতির ব্যবস্থা করা হচ্ছে।

প্রতিবছরের মতো করদাতারা এবারের মেলায়ও আয়কর বিবরণীর ফরম থেকে শুরু করে কর পরিশোধের জন্য ব্যাংক বুথও পাবেন। একই ছাদের নিচে সব সেবা মিলবে। করদাতা শুধু প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনলেই হবে। মেলায় নতুন করদাতারা ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) নিতে পারবেন। এ ছাড়া ই-পেমেন্টের জন্য পৃথক বুথ থাকবে। মুক্তিযোদ্ধা, নারী, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের জন্য আলাদা বুথ থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..