ভারতীয় সুপ্রিমকোর্ট যখন অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত রোহিঙ্গা শিশুদের স্কুল কলেজে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা যাবেনা বলে রায় দিচ্ছে ঠিক তখন মানবাধিকারের দেশ আমেরিকা অবৈধ অভিবাসীদের হাতে-পায়ে বেড়ি পড়িয়ে দেশে পাঠিয়ে দিচ্ছে। এই ঘটনায় আমেরিকানরা উচ্ছসিত কারণ ডোনাল্ড ট্রাম্প কথা রেখেছেন। অপর দিকে ভারতীয়রা রুষ্ট-কেন? মোদীর বন্ধু ট্রাম্প ভারতীয়দের এমন অমানবিকভাবে হাতেপায়ে বেড়ি পড়িয়ে দেশে পাঠালো। দেশপ্রেম ও জাতীয়তাবোধে আমেরিকানদের থেকে অনেক পিছিয়ে ভারত।
ভারতীয়রা একবারের জন্যও প্রশ্ন তোলেনি ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের তাড়ানোর জন্য মোদী সরকার দেশবাসীর প্রতি অঙ্গীকার করা সত্ত্বেও এখনো পর্যন্ত তা কেন কার্যকর করতে পারলো না। এখানেই ভারতীয়দের সাথে আমেরিকানদের পার্থক্য।ভারতীয়রা চায় ইহলোক অস্বীকার করে অমৃতলোকের সাধনা করতে। এই জন্যই অতীতে হিন্দু রাজন্যবর্গ এই কঠিন বাস্তব সত্যকে অস্বীকার করেছেন বলে হিন্দুর রাজত্ব ধর্ম সভ্যতা বিপন্ন হয়েছে দেশ পরাধীন হয়েছে।
চতুর্দশ শতাব্দীতে আলাউদ্দিন খিলজি যখন দাক্ষিনাত্যে হিন্দুরক্তে হোলি খেলছে তখন বৈষ্ণব আচার্য্য রামানুজ নিরুদ্বেগ নির্বিকার চিত্তে শিষ্যদের শাস্ত্রজ্ঞান দিয়ে বেড়াচ্ছিলেন। ভারত কি তাহলে আবার অতীতের দিকে ফিরে যাচ্ছে?
রাজধর্ম ও লোকধর্ম এক নয়। সম্রাট অশোকের সময় অহিংসা নীতির ফলে সামরিক বাহিনী দুর্বল হয়ে পড়েছিল। ফলে ভারত বৈদেশিক আক্রমণের শিকার হয়েছিল। গত দশ বছরে নরেন্দ্র দামোদর দাস মোদী হিন্দুত্বের অচলায়তন ভাঙ্গার ক্ষেত্রে অনেকদূর এগিয়েছেন। কিন্তু হিন্দুদের আভ্যন্তরীণ কলহ বিবাদ ও গৃহযুদ্ধে অনেক শক্তি ক্ষয় হয়েছে। যে উদ্যমে হিন্দুত্বের উত্থান হওয়ার কথা ছিল কার্যত তা হচ্ছেনা বলেই অনুপ্রবেশ নিয়ে হিন্দুদের মনে অসন্তোষ দানা বাধতে শুরু করেছে।
অদ্বৈতবাদের প্রবক্তাদের ‘ব্রহ্ম-সত্য জগৎ মিথ্যার তত্ত্বে হিন্দুরা নিত্য অপেক্ষা অনিত্যের প্রতি বেশি ঝুকে পড়ছে বলে মনে হচ্ছে।ভারতের অতীত ইতিহাস অনেক কথা মনে করিয়ে দেয়। গত দশ বছরে ভারতের সার্বিক উন্নতি হয়েছে এতে কোন সন্দেহ নেই কিন্তু সেই হারে ভারতে হিন্দুদের অস্তিত্ব নিরঙ্কুশ নিরাপদ হয়নি। ফলে বিকল্পের প্রশ্ন উঠছে। মুহাম্মদের মৃত্যুর পর বিজয়ী মুসলিম বাহিনী তারিকের নেতৃত্বে স্পেন জয় করে অধিকার করেছিল ফ্রান্সের কিয়দংশ। তখন পোপের অহ্বানে চার্লস মারটেলের নেতৃত্বে ৭৩২ খ্রিস্টাব্দে টৌরের যুদ্ধে ইউরোপের সম্মিলিত বাহিনী তারিকের বাহিনীকে পরাজিত করতে পেরেছিল। ভারতের জনগন সেদিকেই তাকিয়ে রয়েছে।
ভারতীয়দের সাথে আমেরিকানদের এখানেই পার্থক্য। আমেরিকানরা দেশপ্রেমিক তারা দেশের সুরক্ষা এবং সার্বিক উন্নয়নের স্বার্থে অবৈধ অনুপ্রবেশকারীদের বিতাড়নের পক্ষে। আর ভারতীয়রা নিজের দেশে বসবাসরত অবৈধ অনুপ্রবেশকারীদের জামাই আদরে তাদের থাকা-খাওয়া এবং পড়াশোনার ক্ষেত্রে যাতে কোন অসুবিধা না হয় তারজন্য ভারতে রোহিঙ্গা হিউম্যান রাইটস গড়ে তুলেছে।সুপ্রিমকোর্ট বলেছে আধার কার্ড না থাকলেও শিক্ষার অধিকার থেকে রোহিঙ্গা শিশুদের বঞ্চিত করা যাবেনা।
আমেরিকা মানবাধিকারের কথা বলে সারা পৃথিবীকে শাসন করে যাচ্ছে। কিন্তু তাদের আত্মাভিমান স্বাতন্ত্র্য দেশপ্রেম এবং কর্তৃত্ব কাউকে পরোয়া করেনা অনুসরণও করেনা। এতদিন অবৈধ অভিবাসীদের হাতে-পায়ে হাতকড়া পরানো ছিল পর্দার অন্তরালে কিন্তু এবার হাতকড়া পড়ানোর ছবি ভিডিও করে মিডিয়ায় প্রকাশ করে দেয়া হয়েছে।
ভারতীয়রা যতদিন পর্যন্ত না আমেরিকানদের মতো হতে পারবে ততদিন পর্যন্ত ভারত হিন্দুরাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবেনা।
এ ক্যটাগরির আরো খবর..