এই দেশটাকে সুখি সমৃদ্ধি করার জন্য আমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেরা তৈরী হবো এবং যে যেখানে আছি সেখান থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবো। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সর্ব প্রথম আমাদের স্মাট শিক্ষার দরকার। সাপাহারকে শিক্ষার নগর বলবোনা, তবে যখন পূর্ণাঙ্গ নগর হবে তখন শিক্ষার নগর বলবো, তবে আমি চেলেন্স করে বলতে পারি, নওগাঁ জেলায় কেনো রাজশাহী বিভাগে সবচাইতে শিক্ষায় উন্নতি সাপাহার উপজেলা এগিয়ে। বলেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।
শনিবার সকাল ১০টায় নওগাঁর সাপাহার সরকারি ডিগ্রী কলেজের গৌরব, ঐতিহ্য ও সাফল্যের ৫০ বছর, সুবর্ণ জয়ন্তী’র আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এ কথা গুলো বলেন।
সাপহার কলেজের আয়োজনে কলেজের অধ্যক্ষ শহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ফিতা ও কেক কর্তন করে সুবর্ণ জয়ন্তী’র শুভ উদ্বোধন করেন ও ৬তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন এর পর খাদ্যমন্ত্রী র্যালিতে অংশগ্রহন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান হোসেন,উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, প্রফেসর ইসমত ইনামুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী সহ আরো অনেকে।
আলোচনা শেষে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোমুগ্ধকর গান পরিবেশন করেন জাতীয় সংসদ সদস্য মমতাজ বেগম এমপি। এসময় হাজার হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে কলেজ প্রাঙ্গনে এক মিলন মেলায় রূপ নেয়।