× Banner
সর্বশেষ
চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী

দেবীগঞ্জে পুরোহিত হত্যার বিচারের দাবীতে বোদায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

admin
হালনাগাদ: রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬

এন এএ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে সনাতন ধর্মলম্বী মঠের প্রধান পুরোহিত জগেশ্বর দাসাধিকারীকে গলা কেটে হত্যা ও তার সহকর্মী গোপালকে গুলিবিদ্ধ করা সহ আটোয়ারী উপজেলার হরি মন্দিরে দুর্বৃত্তের হামলার প্রতিবাদ ও বিচারের দাবীতে শনিবার বোদা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের সামনে ঢাকা- পঞ্চগড় মহাসড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা পুজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদ, জাগো হিন্দু পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মানবন্ধনে অংশ গ্রহন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, জাসদ কেন্দ্রীয় নেতা এমরান আল আমিন, সিপিবির জেলা সম্পাদক কমরেড আশরাফুল আলম, জাপার কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান রিপন, বিশিষ্ট কবি ও সাহিত্যিক প্রবীর চন্দ, জাগো হিন্দু পরিষদের পঞ্চগড় জেলা সভাপতি বিশ্বজিৎ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক দেব নারায়ন, দপ্তর সম্পাদক রথীন্দ্রনাথ রায়, উপজেলা উপজেলা উদযাপন পরিষদের সভাপতি মহানন্দ কুমার রায়, সাধারণ সম্পাদক উত্তম কুমার মজুমদার, পুজা উদযাপন পরিষদের নেতা রথিন্দ্রনাথ দে বকুল, বিপুল চন্দ্র, রনজিত রায়, উদীচীর হারুন-অর-রশিদ, শেখ আবুল হোসেন শিলন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালন করেন উদয় কুমার ঘোষ ও সফিউল আলম টুটুল।

উল্লেখ্য গত ২১ শে ফেব্রুয়ারী সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জে ৪র্থ চীনমৈত্রী সেতু সংলগ্ন একটি মঠের প্রধান পুরোহিতকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন দেবীগঞ্জ কলেজের কর্মচারী গোপাল । তিনি বর্তমানে ঢাকা হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..