× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট – স্বাস্থ্য প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে – ব্রিটিশ হাইকমিশনার সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান

দেউলিয়া হতে পারে একাধিক ব্যাংক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ দেশে ব্যাংকের সংখ্যা প্রয়োজনের তুলনায় বেশি হয়ে গেছে। তাই আগামীতে একাধিক ব্যাংক একীভূত ও দেউলিয়া হতে পারে, বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বুধবার দুপুরে সচিবালয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) লভ্যাংশ প্রদান অনুষ্ঠানে মুহিত এসব কথা বলেন। তিনি আরো বলেছেন, সম্ভাব্য সেই পরিস্থিতি মোকাবিলায় এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাতের যেসব সমস্যা রয়েছে তার কিছুটা উত্তরাধিকারসূত্রে পাওয়া। আর রাজনৈতিক কারণেও আগে ঋণখেলাপি হয়েছে। তবে নতুন প্রজন্ম খেলাপি সংস্কৃতি থেকে বেরিয়ে আসছে বলে উল্লেখ করেন তিনি।

ব্যাংকগুলোর মধ্যে বেসিক ব্যাংক সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ব্যাংকটিকে উদ্ধার করার চেষ্টা চলছে। বড় ব্যাংক হওয়ায় সোনালী ব্যাংকের সমস্যা কাটাতে সময় লাগবে। আর কৃষি ব্যাংকের বাণিজ্যিক ঋণ বন্ধ করে দেওয়া উচিত বলেও মত দেন তিনি।

রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি মিলিয়ে দেশে অর্ধশতাধিক ব্যাংক কার্যক্রম চালাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..