বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
ধর্ষণ-হত্যা, কী ঘটেছিল ছোট্ট রামিসার সঙ্গে, জবানবন্দিতে নৃংশতার বর্ণনা দেয় ঘাতক সোহেল | খুলনায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী | শিক্ষামন্ত্রীর সাথে ব্রিটিশ কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের বৈঠক‌ | গ্রাম আদালতের ভূমিকা নিয়ে ঢাকা ও ময়মনসিংহ বিভাগীয় জেলা তথ্য কর্মকর্তাদের মতবিনিময় সভা | সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি | দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী | জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো স্থিতিশীলতা আনতে পারে না – স্পিকার | ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নের মূল মেরুদণ্ড হচ্ছে জ্বালানি ও খনিজসম্পদ খাত – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী |

দৃষ্টি প্রতিবন্ধীদের প্রতিষ্ঠানকে সমাজকল্যাণ মন্ত্রীর আর্থিক সহায়তা

আজ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের জন্য ৫০ হাজার টাকার অর্থ সহায়তার চেক হস্তান্তর করেছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

ডিজএবলড এডুকেশন স্পোর্টস ট্রাভেল এন্ড কালচারাল অর্গানাইজেশন (ডেস্টকো) এর পক্ষে চেক গ্রহণ করেন ডেস্টকো এর সাধারণ সম্পাদক, দৃষ্টি প্রতিবন্ধী মোঃ আলী হোসেন, ট্রেজারার মোঃ শহীদুল হক ও ট্রাভেল সম্পাদক মোঃ রইছ উদ্দিন। এরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এ সময় বলেন, দৃষ্টি প্রতিবন্ধী হয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করা কঠিন ব্যাপার। যারা দৃষ্টি প্রতিবন্ধী হয়েও জীবনের লড়াই চালিয়ে যেতে পারে তাদের অভিনন্দন জানাই। তিনি বলেন, একটু সরকারি সহায়তা তাদের গন্তব্যে পৌঁছানোর পথকে সহজ করতে সহায়ক ভূমিকা রাখবে।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।