বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ

চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

রাজিব শর্মা, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবে মিলনায়তনে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নিবার্চন কমিশনের চেয়ারম্যান মহসিন চৌধুরী ও ইন্ডিপেনডেন্ট টিভি ব্যুরো প্রধান নিবার্চন কমিশনার অনুপম শীল ও চ্যানেল টোয়েন্টিফোরে ভিডিও জার্নালিস্ট নির্বাচন কমিশনার সেলিম উল্লাহ তও্বাবধানে এ নিবার্চনটি অনুষ্ঠিত হয়েছে।

দ্বি-বার্ষিক নির্বাচনে চ্যানেল টোয়েন্টিফোরে সিনিয়র ভিডিও জার্নালিস্ট শফিক আহামদ সাজীব সভাপতি ও নিউজটোয়েন্টিফোরে সিনিয়র ভিডিও জার্নালিস্ট শামসুল ইসলাম বাবু সাধারণ সম্পাদক দ্বিতীয় বারে মত নিবার্চিত হয়েছেন।

চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনে নব-নির্বাচিতরা হলেন- সভাপতি শফিক আহমেদ সাজীব, সহ-সভাপতি আলী আকবর ও রনি দাশ, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বাবু, সহ-সাধারণ সম্পাদক অমিত দাশ, অর্থ সম্পাদক দীপংকর দাশ বাবু, সাংগঠনিক সম্পাদক বাবুন পাল, দপ্তর সম্পাদক বাসু দেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন গোস্বামী, নিবার্হী সদস্য এমরাউল কায়েস মিঠু, আহাদুল ইসলাম বাবু ও মোঃ হাসান উল্লাহ।

চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনে নিবার্চনটি পর্যবেক্ষণ করেন চট্টগ্রাম সিটি কপোর্রেশনে প্যানেল মেয়র চৌধুরী হাসান মোহাম্মদ হাসনী, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি শামসুল হক হায়দরী, একুশে টিভি’র বিশেষ প্রতিনিধি হাসান ফেরদৌস, প্রথম আলো যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, চট্টগ্রামে প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্থ সম্পাদক দেব দুলাল ভৌমিক, চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মিন্টু চৌধুরী, চট্টগ্রামে প্রেস ক্লাবের নিবার্হী সদস্য শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবে নিবার্হী সদস্য শহীদ উল আলম।

চ্যানেল টোয়েন্টিফোরের আঞ্চলিক সম্পাদক কামাল পারভেজ, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ন সম্পাদক লতিফা আনসারী রুনা, সাবেক যুগ্ম সম্পাদক আরিছ আহমদ শাহ, দেশ টিভি ব্যুরো প্রধান আলমগীর সবুজ, জি টিভি ব্যুরো প্রধান অনিন্দ্য টিটু, আরটিভি ব্যুরো প্রধান সরোয়ার আলম বাবু, মাঙ্গরাঙা টিভি ব্যুরো প্রধান তাজুল ইসলাম, চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার ফখরুল ইসলাম, একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদার, বাংলা টিভি ব্যুরো প্রধান লোকমান চৌধুরী, ডিবিসি নিউজে ব্যুরো প্রধান মাসুদুল হক, রেডিওটুডে ব্যুরো প্রধান সালে নোমান, সময় টিভি রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস, বিডিনিউজ টোয়েন্টিফোর প্রতিবেদক উত্তম কুমার দাশগুপ্ত, ইন্ডিপেনডেন্ট টিভি রিপোর্টার আহসান রিটন, এটিএনবাংলা সিনিয়র রিপোর্টার আবুল হাসনাত, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের স্পোটর্স রিপোর্টার এম.জে হায়দার, সময় টিভি রিপোর্টার শফিক ইসলাম প্রমুখ।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।