× Banner
সর্বশেষ
চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন জ্বালানি আমদানিতে ব্যয় ২ বিলিয়ন ডলার, চাপ বাড়ছে রিজার্ভে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী পরিবেশ রক্ষায় দ্যা নিউজ ডটকমের সড়কের আগাছা পরিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নের মূল মেরুদণ্ড হচ্ছে জ্বালানি ও খনিজসম্পদ খাত – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

ACP
হালনাগাদ: বুধবার, ২০ মে, ২০২৬
ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নের মূল মেরুদণ্ড হচ্ছে জ্বালানি ও খনিজসম্পদ খাত - বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

বৈদেশিক নির্ভরতা কমিয়ে দেশীয় সম্পদের পূর্ণাঙ্গ ব্যবহারের প্রতি জোর দিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সমৃদ্ধিশালী অর্থনীতি বিনির্মাণে এবং ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নের মূল মেরুদণ্ড হচ্ছে জ্বালানি ও খনিজ সম্পদ খাত।

আজ গাজীপুরের কালীগঞ্জে -২ নং কূপের স্পাড-ইন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি ছাড়া দেশের শিল্পায়ন সম্ভব নয়। বর্তমানে দেশে প্রায় ৫৭০টি শিল্পকারখানা গ্যাস সংযোগের জন্য প্রস্তুত আছে; হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট আটকে আছে।

আমরা যদি তাদের গ্যাস সরবরাহ করতে পারি, তাহলে লাখো মানুষের কর্মসংস্থান হবে, যা রাষ্ট্রের ট্রিলিয়ন ডলার ইকোনমির স্বপ্নকে সত্যি করবে। তিনি আরো বলেন, আমরা এমন একটি জায়গায় পৌঁছতে চাই যেখানে চাহিদা ও সরবরাহের মধ্যে কোনো ব্যবধান থাকবে না। আমাদের সেই লক্ষ্যে কাজ করতে হবে।

অনুষ্ঠানে পেট্রোবাংলার চেয়ারম্যান মো: আব্দুল মান্নান, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: আবদুল জলিল, বিজিএফসিএল’ এর প্রকৌশলী এ কে এম জসীম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন ।


এ ক্যটাগরির আরো খবর..