× Banner
সর্বশেষ
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক

সাপাহার(নওগাঁ)প্রতিনিধি

দুস্থ ও এতিম শিশুকে সহায়তা প্রদান

Kishori
হালনাগাদ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

একমুঠো ভাত আর ঔষধের টাকা জোগারের আশায় ১০ বছরের নাতনির ঘাড়ে  ভর করে রাস্তায় রাস্তায় ঘুরছেন সাপাহার উপজেলার আমডাঙ্গা গ্রামের ৯৭ বছর বয়সী বৃদ্ধ , চিকিৎসার অভাবে আজ অন্ধ এবং সাথে সাথে প্যারালাইসড।

“মোর কপালে এতো কষ্ট, এইতো মোর জীবন বাপ” শিরোনামে জাতীয় দৈনিক কালবেলা,ভোরের দর্পণ,অনলাইন দ্যা নিউজে সংবাদ প্রকাশিত হওয়ায় একটি অলাভজনক সংস্থা ব্লেসিংস সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

“ছোট ছোট দান,আনে খুশি অফুরান” এই মর্মে “ব্লেসিংস” অসহায় দুস্থ বৃদ্ধ হারেজ উদ্দীন(৯৭) এর পাশে দাঁড়ায়। সাথে সাথে এই সংস্থার মাধ্যমে প্রতিবন্ধী এতিম শিশু রনি মুরমু(৯)কে শুভেচ্ছা উপহার হিসেবে নতুন কাপড় ও সামগ্রী ও ৩টি অসচ্ছল পরিবারে ১টি করে ছাগল উপহার দেয়া হয়।

শনিবার(২৮সেপ্টেম্বর) সকাল ১০টায় হারেজ উদ্দীনের ৪ সদস্যের পরিবারকে প্রায় ১মাসের মতো চলার জন্য চাল,মসুরডাল,শরিষা ও সোয়াবিন তেল, ডিম,আলু,মুড়ি,বিস্কুটসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেয়া হয়।

ব্লেসিংস সাপাহার এর পরিচালক শাফিনাজ চৌধুরী জানান,যতদিন বেঁচে আছি এভাবেই অসহায় মানুষের পাশে থাকতে চাই, সেই সাথে মাধ্যম গুলোকে ধন্যবাদ জানিয়েছেন এমন প্রতিবেদন তুলে ধরার জন্য।


এ ক্যটাগরির আরো খবর..