পাবনা প্রতিনিধি ঃ পাবনার সুজানগর উপজেলার ভবানীপুর পৌর এলাকায় রাতের আধারে পুকুরে বিষ দিয়ে এক মৎস চাষীকে সর্বশান্ত করে দিল দুর্বৃত্তরা।
সুজানগর পৌরসভার ৩নং ওর্য়াডের ভবানীপুর মহল্লা মৃত নির্ম্মল মাষ্টারের ছেলে পরিমল রায় তাদের যৌথ মালিকানাধীন পুকুর বাৎর্ষরিক লীজ নিয়ে দীর্ঘ দিন ধরে মাছ চাষ করে আসছিল। রবিবার সকালে সে দেখতে পায় তার পুকুরে সব ধরনের মাছ মরে ভেসে উঠেছে। পুকুরের পানিতে মাছ মারার জন্য ব্যবহিত বিষের গন্ধ। অভিজ্ঞ মৎস্য চাষী বুঝতে পারে কেউ না কেউ তার চরম ক্ষতি করার জন্য পুকুরে বিষ প্রয়োগে ছোট বড় সব মাছ মেরে ফেলেছে। পাগল প্রায় এ মৎস্য চাষী কিছু কিছু মাছ তুলে বিক্রির চেষ্টা করলেও বিষে মড়া মাছ কেউ কিনে নেয়নি।
ক্ষতিগ্রস্থ এ মৎস্যচাষী জানান,দীর্ঘ দিন ধরে মাছ চাষ করে আসলেও কেউ কখনও আমার কোন ক্ষতি করেনি। কখনও কখনও অতিবৃষ্টিতে পুকুরের পাড় ডুবে গেলে মাছ যাতে ভেসে না যায় তার জন্য পড়র্শিরা আমাকে পাড় রক্ষা কাজে সব সময় সাহায্যে করতো, কেউ আমার এমন ক্ষতি করতে পারে আমি তা ভাবতেই পারিনা। পুকুরে পরিপূর্ণ মাছ ছিল, বছরের এই সময় শীতের প্রথম দিকেই মাছ ধরা হয়,কিন্তু এবার দীর্ঘ মেয়াদী বর্ষার কারনে পুকুর পাড় পুরোপুরি জেগে উঠতে এবার মাছ ধরা দেরী হয়েছে তাই আর কয়েক দিন পড়েই মাছ ধরে বাজারজাত করার কথা ছিল।
রাতের আধারে কে বা কারা বিষ প্রয়োগ করে পুকুরের সব মাছ মেরে ফেলেছে জানিয়ে সুজানগর থানায় রবিবার একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে মৎস্য চাষী জানান।
পাঁচ বছর বয়সি তিনটি জমজ সন্তানের দরিদ্র এই পিতা তার একমাত্র উর্পাজন পথ পুকুরের মাছ চাষ করে। অসহায় এই মৎস্যচাষীর ক্ষতির পরিমান প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা। তাকে সর্বশান্ত করে দেওয়ায় যারা জড়িত তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী এবং এই মারাত্মক এই ক্ষতি কাটিয়ে উঠতে প্রশাসনের আর্থিক সহযোগিতা কামনা করেন।

