× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী

দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে ৩ বোন আহত

admin
হালনাগাদ: সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টার: ঢাকা শহরের উত্তর শাজাহানপুরে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে তিন বোন আহত হয়েছেন। তাদের নাম পলি আক্তার (২৫), রোজি আক্তার (২০) ও নাহিদ আক্তার (৩০)।

সোমবার (২৩ নভেম্বর) দিনগত রাতে উত্তর শাজাহানপুরের ১৯৫ নম্বর বহুতল আবাসিক ভবনের দ্বিতীয়তলায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পলির অবস্থা গুরুতর। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহতদের বাবার নাম মৃত শেখ জাহির আলী।

আহতদের ভাই শাহেদ আলী বাংলানিউজকে জানান, সোমবার (২৩ নভেম্বর) আনুমানিক ভোর ৫টার দিকে দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এসময় তার বোন পলি বিষয়টি টের পেয়ে চিৎকার করলে দুর্বৃত্তরা প্রথমে তাকে আঘাত করে। এসময় অন্য দুই বোন ঘরে প্রবেশ করলে তাদেরকেও আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘর অন্ধকার থাকায় দুর্বৃত্তদের চেনা যায়নি উল্লেখ করে তিনি বলেন, কতোজন ঢুকে ছিল তা বলা যাচ্ছে না। তবে একজনের মুখে মুখোশ ছিল। দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার পর ঘরে তিন জোড়া স্যান্ডেল পাওয়া গেছে বলেও জানান তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, পলির মাথায় ও হাতের কব্জিতে ধারালো অস্ত্রের আঘাত, নাহিদ ও রোজির পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

নাহিদ ও রোজি চিকিৎসা নিয়ে চলে গেলেও পলি এখনো ভর্তি রয়েছেন বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..