× Banner
সর্বশেষ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই চিকিৎসকদের সেবার মানসিকতায় এগিয়ে আসতে হবে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে রুশ দূতের সৌজন্য সাক্ষাৎ অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী

দুর্নীতি দেশের উন্নয়নকে ব্যাহত করেছে: আইনমন্ত্রী

admin
হালনাগাদ: রবিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৯

দেশে আর দুর্নীতি হতে দেওয়া যায় না। কারণ দুর্নীতি মুক্তিযুদ্ধের স্বপ্ন ও চেতনাকে আঘাত করেছে। দুর্নীতি দেশের উন্নয়নকে ব্যাহত করেছে। তাই যেকোনো মূল্যে দুর্নীতি দমন করতে হবে। বললেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত ‘দুর্নীতিবিরোধী অভিযান ও নেতৃত্বের সাফল্য’ শীর্ষক এক সেমিনার প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, দুর্নীতি প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নিতে হবে। এ জন্য সর্বত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। সবকিছু ডিজিটাল হলে দুর্নীতি এমনিতেই কমতে থাকবে। দুর্নীতি দমন কমিশনকেও আরও শক্তিশালী ও কৌশলী হতে হবে।

আইনমন্ত্রী বলেন, দুর্নীতি দমনে তথ্য অধিকার আইন সম্পর্কে জনগণকে আরও সচেতন করতে হবে এবং এ আইন প্রণয়নের উদ্দেশ্য পূর্ণ বাস্তবায়ন করতে হবে।

বিভিন্ন কারণে বাংলাদেশে দুর্নীতি দমন একটি চ্যালেঞ্জিং ইস্যু উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এটি একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই দুর্নীতি দমন করা সম্ভব। কারণ তিনি তাঁর দেশপ্রেম, রাজনৈতিক অভিজ্ঞতা ও দূরদর্শিতার মাধ্যমে অনেক অসম্ভবকে সম্ভব করে তুলেছেন।

ফোরামের আহ্বায়ক অধ্যাপক মীজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, মেজর জেনারেল (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার, সাবেক সচিব মো. নাসির উদ্দিন।


এ ক্যটাগরির আরো খবর..