× Banner
সর্বশেষ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের সাক্ষাৎ বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনায় নিহত শ্রমিক শাহজান কবিরের জানাযা সম্পন্ন হয়েছে জাটকা উৎপাদন বাড়াতে বিজ্ঞানীদের গবেষণায় সক্রিয় অংশগ্রহণ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মাদক প্রতিরোধে প্রয়োজন বিজ্ঞানভিত্তিক ও টেকসই সমন্বিত উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর বর্তমান সরকার -প্রধানমন্ত্রী পরিবেশ সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে যুক্ত করার আহবান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে হামের টিকাদান কার্যক্রম শুরু -স্বাস্থ্যমন্ত্রী হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ায় ইরানে হামলা দুই সপ্তাহ স্থগিত আজ ৮ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে সামরিক প্রস্তাব আটকে দিলো রাশিয়া-চীন

দুর্নীতির কারণে উন্নয়ন যেন বাধাগ্রস্ত না হয় -জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Biswajit Shil
হালনাগাদ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯

          জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে নিজেকে একটি সম্মানজনক জায়গায় প্রতিষ্ঠিত করতে পেরেছে। দুর্নীতির কারণে উন্নয়নের এই অব্যাহত গতিধারা ব্যাহত হতে পারে। তাই দুর্নীতির কারণে উন্নয়ন যেন বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।

          আজ ময়মনসিংহে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

          শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ছাত্রজীবনে সময়ের অপচয় করলে ভবিষ্যৎ জীবন ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই সময়ে পড়ালেখার প্রতি অবহেলা দেখালে ভবিষ্যতে লক্ষ্যচ্যুত ও বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই নিজের ভবিষ্যৎ জীবনকে সুন্দর করে গড়ে তুলতে হলে ছাত্রজীবনে কঠোর পরিশ্রম করতে হবে। এ সময় প্রতিমন্ত্রী নিজেদেরকে সফল মানুষ হিসেবে গড়ে তুলে দেশ ও জনগণের কল্যাণে মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

          শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ ড. এ কে এম আব্দুর রফিকের সভাপতিত্বে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান এবং ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ জহিরুল হক খোকা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

          প্রতিমন্ত্রী এর আগে ময়মনসিংহ মুক্ত দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধা জনতার বিজয় র‌্যালিতে অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে আধুনিক ফ্রন্টডেস্ক ও ই-সেবা কেন্দ্র এবং জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের কর্মদক্ষতা মূল্যায়নের জন্য তৈরিকৃত E-monitoring and performance evaluation system এর উদ্বোধন করেন। এরপর তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..