× Banner
সর্বশেষ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই চিকিৎসকদের সেবার মানসিকতায় এগিয়ে আসতে হবে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে রুশ দূতের সৌজন্য সাক্ষাৎ অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী

দুর্নীতির অভিযোগে নিয়মিত কার্যতালিকা থেকে তিন বিচারপতিকে অব্যাহতি

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯

দুর্নীতির অভিযোগ ওঠায় হাইকোর্টের তিন বিচারপতির নাম নিয়মিত কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এ ব্যাপারে খোঁজ নেওয়ার পর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে জানা গেছে, তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে। এই তিন বিচারপতি হলেন সালমা মাসুদ চৌধুরী, এ কে এম জহুরুল হক ও কাজী রেজাউল হক।

আজ বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের কার্যতালিকায় দেখা যায়, এই তিন বিচারপতির নাম নেই। এরপরই এর কারণ জানার জন্য গণমাধ্যমের কর্মীরা রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে যোগাযোগ করেন।

খোঁজ নিয়ে জানা যায়, প্রাতিষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো নোটিশ জারি করা হয়নি। তবে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয় বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তিন বিচারপতিকে আপাতত বিচারকাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে কিছু বিষয়ে তদন্ত চলছে।


এ ক্যটাগরির আরো খবর..