× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ডেস্ক

দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান হতাশাজনক -টিআইবি

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান
করাপশন পারসেপশন ইনডেক্স (সিপিআই) অনুযায়ী দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান হতাশাজনক।

করাপশন পারসেপশন ইনডেক্স (সিপিআই) অনুযায়ী দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান হতাশাজনক। এ বছর সূচকে নিচের দিক থেকে বাংলাদেশের অবস্থান ১২ এবং ওপরের দিক থেকে ১৪৭। এবার বাংলাদেশ ১০০ স্কোরের মধ্যে ২৫ অর্জন করেছে। জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) ঢাকায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছেন।

তিনি বলেন, দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে এবারও বাংলাদেশের অবস্থান ও স্কোর যথারীতি বিব্রতকরভাবে আফগানিস্তানের পর দ্বিতীয় সর্বনিম্ন। এবার আফগানিস্তানের স্কোর ১৬ থেকে বেড়ে ২৪ হয়েছে। অথচ বাংলাদেশের স্কোর ঘুরেফিরে ২৫ থেকে ২৮ এর মধ্যে রয়েছে। এভাবে চলতে থাকলে বাংলাদেশ আফগানিস্তানের থেকে নিচে চলে যাওয়া ঝুঁকিতে আছে।

তিনি বলেন, বার্লিনভিত্তিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) করাপশন পারসেপশন ইনডেক্স (সিপিআই) বৈশ্বিক দুর্নীতির ধারণা সূচকে ব্যাপক দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ২০২২ সালের বাংলাদেশের অবস্থান ১২তম। ২০২১ সালে বাংলাদেশ এই তালিকার ১৩তম অবস্থানে ছিল। অর্থাৎ এক ধাপ অবনমন হয়েছে বাংলাদেশের।

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে


এ ক্যটাগরির আরো খবর..