দুর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি থানা পুলিশের মতবিনিময়

ঝালকাঠি প্রতিনিধিঃ আসন্ন দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । আজ মঙ্গলবার সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সদর থানার পরিদর্শক তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিপি এম সেবা )এম এম মাহমুদ হাসান ।

সভায় আরও উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) ফারুক হোসেন, জেলা পূজা উযাপন পরিষদের সাধারন সম্পাদক তরুন কর্মকার,পরিদর্শকহালিম তালুকদার, সদর উপজেলা পূজা উযাপন পষিদের সভাপতি ইঞ্জিঃ দিলিপ হালদার সাধারন সম্পাদক পিযূষ বিশ্বাস ,বিভিন্ন ইউনিয়নের পূজা উযাপন পরিষদের নেতৃবৃন্দ ও আইন শৃঙ্খরা বাহিনীর সদস্য, গ্রাম পুলিশবৃন্দসহ আরও অনেকে। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (বিপি এম সেবা )এম এম মাহমুদ হাসান বলেন, আসন্ন দূর্গা পূজা উপলক্ষে হিন্দুধর্মাবলম্বীদের নিরাপত্তা নিয়ে ১ সেকেন্ডও ভাবতে হবে না ,আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা করা নিরাপত্তা বেষ্টনির মাধ্যমে এ উৎসবকে সম্পন্ন করবে ।

মাদক এবং উতক্তকারীদের হুসিয়ারী করে তিনি বলেন ,যেখানেই মাদকসেবী ও উতক্তকারীদের দেখবেন সাথে সাথে আমাকে ফোন করবেন । তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে। এ সময় পূজা উপলক্ষে জনসাধারনের সুবিধার্থে সদর থানার পরিদর্শক তাজুল ইসলামসহ আইন শৃঙ্খলা বাহিনীর মোবইল নং উপস্থিত সকলকে দেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।