বাংলাদেশি শাহানাজ বেগম সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে ‘বেস্ট মেকআপ আর্টিস্ট ২০১৯’ পুরস্কারে ভূষিত হয়েছেন।
শুক্রবার দুবাইয়ে ক্রিক পার্ক চিল্ডেন সিটি অডিটোরিয়ামে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়।
পুরস্কার পাওয়ার বিষয়ে শাহানাজ বলেন, এই অর্জন আমাকে আরও ভালো কাজ করতে সহায়তা করবে। বিচারকমণ্ডলির কাছে আমি কৃতজ্ঞ। আর এক্ষেত্রে আমাকে সার্বিক সহযোগিতা করার জন্য আমার স্বামীকেও ধন্যবাদ জানাই।




