× Banner
সর্বশেষ
আজ বুধবার (১৮ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ চৈত্র বুধবার (১৮ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত

স্টাফ রিপোর্টার

দু’দেশের বন্ধন আরও বেশি শক্তিশালী করতে কাজ করছি -প্রণয় কুমার ভার্মা

admin
হালনাগাদ: সোমবার, ২৪ জুলাই, ২০২৩
বন্ধন আরও বেশি শক্তিশালী

বাণিজ্যের ক্ষেত্রে দু’দেশের বন্ধন আরও বেশি শক্তিশালী করতে আমরা কাজ করছি। বাংলাদেশের উন্নয়নে সবসময় পাশে থাকবে ভারত। বলেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

আজ সোমবার (২৪ জুলাই) দুপুরে আখাউড়া স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রণয় কুমার ভার্মা বলেন, এলওসির অধীনে ভারত-বাংলাদেশের মধ্যে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের কাজ চলমান আছে। এর মধ্যে আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত চারলেন এবং আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্প রয়েছে। এ ছাড়া আখাউড়া স্থলবন্দরে প্রস্তাবিত ইন্টিগ্রেটেড চেকপোস্ট স্থাপনা নির্মাণের পরিকল্পনা চলছে।

তিনি বলেন, চলমান কাজগুলো শেষ হলে দুই দেশই এর সুফল ভোগ করতে পারবে। অর্থনীতি ও বাণিজ্যিকভাবে লাভবান হবে। পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।

এ সময় ভারতীয় হাইকমিশনার দুই দেশের পারস্পরিক সহযোগিতায় চলমান উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও সদর উপজেলায় নির্মাণাধীন চারলেন প্রকল্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি। তখন হাইকমিশনারের সঙ্গে ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, আখাউড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মহিউদ্দিন মিশু, বন্দর সহকারী পরিচালক (ট্রাফিক) আতিকুল ইসলাম, কাস্টমস রাজস্ব কর্মকর্তা মো. হাবিবুল্লাহ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..