× Banner
সর্বশেষ
নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের

দুই সাংসদকে ডাকাত বললেন মহিউদ্দিন

admin
হালনাগাদ: বুধবার, ৯ নভেম্বর, ২০১৬

চট্টগ্রাম প্রতিনিধিঃ সরকার দলীয় দুই সংসদ সদস্যকে (এমপি) ডাকাত বলে আখ্যা দিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। ওই দুই এমপিসহ আরো পাঁচজনের হাতে বর্তমানে চট্টগ্রাম বন্দর জিম্মি বলে অভিযোগ তোলেন তিনি।

বুধবার সকালে চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর জেটি গেট এলাকায় এক শ্রমিক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মহিউদ্দিন চৌধুরী এ অভিযোগ করেন।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে চট্টগ্রাম-১ (বন্দর) আসনে আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফ, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী ও সাইফ পাওয়ারটেককে ‘ডাকাত’ হিসেবে উল্লেখ করেন মহিউদ্দিন চৌধুরী। আর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আওয়ামী লীগ নেতা আ জ ম নাছির উদ্দিনকে তাঁদের বড় ভাই বলে মন্তব্য করেন।

ওই ব্যক্তিরা চট্টগ্রাম বন্দর থেকে অবৈধভাবে ভাগ নিচ্ছেন উল্লেখ করে মহিউদ্দিন চৌধুরী বলেন, তাঁরা বন্দর লুটপাট করবেন তা হতে পারে না। তাই শ্রমিকদের অধিকার আদায়ে বন্দর চালু রেখে আন্দোলনের কথা বলেন তিনি।

সমাবেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আরো  বলেন, চট্টগ্রাম বন্দরে এখন শ্রমিকদের কাজ করার নিরাপদ পরিবেশ নেই। দেশের বৃহৎ এই বন্দরটিতে এখন এক শ্রেণির অর্থনৈতিক দুর্বৃত্তায়ন চলছে। এসব ঘটনায় সরকারের ভাবমূর্তি নষ্টের পাশাপাশি বন্দরের রাজস্ব আদায়ে বিঘ্ন ঘটছে বলেও মনে করেন ওই আওয়ামী লীগ নেতা।

শ্রমিক নেতা আবদুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, ধর্ম বিষয়ক সম্পাদক জহুর আহমদ, শ্রমিক নেতা ইসকান্দর মিয়া, মীর নওশাদ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাসান মুরাদ, আবদুল মান্নান ও মো. আইয়ুবসহ অনেকেই বক্তব্য দেন।


এ ক্যটাগরির আরো খবর..