দুই কোটি নারী উদ্যোক্তা জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে -কামরুন নাহার

দুই কোটি নারী উদ্যোক্তা জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে। সমাজের দুঃস্থ ও বেকার নারীরা আজ উদ্যোক্তা হিসেবে সফল। বললেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার।

সচিব আজ নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য নিয়ে ঢাকায় বেইলি রোডে জাতীয় মহিলা সংস্থার প্রাঙ্গণে ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম, নির্বাহী পরিচালক জাহানারা বেগম ও প্রকল্প পরিচালক নুরুন নাহার হেনা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, উদ্যোক্তা এ সকল নারীরা এ দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে গতিশীল করেছে।

কামরুন নাহার বলেন, প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিসহ নেটওয়ার্কিংয়ের মাধ্যমে দেশের নারী উদ্যোক্তারা যেন দক্ষতার সাথে পণ্য বিপণন করতে পারে মন্ত্রণালয় সে লক্ষ্যে কাজ করছে।

পরে সচিব মেলার বিভিন্ন অংশ ঘুরে দেখেন ও উদ্যোক্তাদের সাথে কথা বলেন, মেলায় নারী উদ্যোক্তাদের ৩৫টি স্টল রয়েছে। এসব স্টলে শাড়ি, থ্রিপিস, গৃহসজ্জার সামগ্রী, বিছানার চাদর, কুশন কভার, নকশিকাঁথা, মাটির তৈজসপত্র, নানা ধরনের হস্তশিল্পসহ খাদ্যসামগ্রী রয়েছে। মেলা প্রতিদিন সকাল নয়টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।