× Banner
সর্বশেষ
এপ্রিল মাসে দেশে তেলের কোনো সংকট হবে না হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ আজ নতুন দাম ঘোষণা হবে এলপিজির আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর

দুই কোটি টাকার কোকেনসহ আটক ২

Kishori
হালনাগাদ: সোমবার, ১৩ মে, ২০১৯

পাবনার দাশুড়িয়া এলাকায় একটি বাস থেকে দুই কোটি টাকার কোকেনসহ দুজনকে আটক করেছে র‌্যাব।

রোববার সন্ধ্যা সাতটার দিকে যাত্রীবাহী শ্যামলী পরিবহনের একটি বাস থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, কুষ্টিয়া জেলার কুমারখালী থানার বানিয়াপাড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মামুনর রশিদ ও মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার কল্যাণপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে শাহ আলম।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার পুলিশের এএসপি খলিলুর রহমান জানান, রোববার সন্ধ্যা সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা পাবনা-কুষ্টিয়া মহাসড়কের দাশুড়িয়া এলপিজি স্টেশন এলাকায় ঢাকাগমী শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালায়। পরে তল্লাশি চালিয়ে মামুন ও আলমের কাছ থেকে ৩৪০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। অবৈধ মাদক বহনের দায়ে তাদের আটক করা হয়। পরে রাত ১০টার দিকে ঈশ্বরদী থানায় এ বিষয়ে একটি মামলা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, আটকৃত কোকেনের মূল্য দুই কোটি টাকা।


এ ক্যটাগরির আরো খবর..