× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

ডেস্ক

দীর্ঘ ২০ বছর পর বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির নির্বাচনি জনসভায় যোগ দিতে দীর্ঘ ২০ বছর পর বরিশালে গেলেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সেখানে পৌঁছান তিনি। ঐতিহাসিক বেলস পার্ক মাঠে নির্বাচনি জনসভায় প্রাধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান।

নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, জনসভায় নির্বাচনের রূপরেখা তুলে ধরার পাশাপাশি দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে কথা বলবেন বিএনপি চেয়ারম্যান। তার আগমন ঘিরে বিভাগজুড়ে নেতাকর্মীদের মাঝে এখন উৎসবের আমেজ।

সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত রয়েছেন। প্রিয় নেতাকে একনজর দেখতে ভোর থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্র ছুটে বেড়াচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জেলায় জেলায় জনসভায় ৩১ দফার আলোকে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কর্মসংস্থান, বেকার ভাতা, ফ্যামিলি ও কৃষক কার্ডসহ প্রাধান্য পাচ্ছেন নারী ও তরুণরা। সাধারণ মানুষের আশা, প্রতিশ্রুতির বাস্তবায়ন হলে বদলে যাবে দেশ।

তারেক রহমান, ইতোমধ্যেই বড় শহরগুলোতো বটেই প্রত্যন্ত অঞ্চলেও অংশ নিয়েছেন বেশ কিছু জনসভা এবং পথসভায়। নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবার আশ্বাস দিয়েছেন তারেক রহমান। এ ছাড়াও গোটা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নেবার কথাও বলেছেন তিনি।

এ জনসভা উপলক্ষে দীর্ঘ ২০ বছর পর বরিশালের মাটিতে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান। প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য সভাস্থলে ঢল নেমেছে তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের।

দেশবাসীর উদ্দেশে নির্বাচনি বার্তা দেওয়ার পাশাপাশি এ দিন জনসভায় বরিশাল বিভাগের ২১ আসনে বিএনপি ও শরিক প্রার্থীদের পরিচয় করে দেবেন তারেক রহমান।

দলীয় চেয়ারম্যানের সফর উপলক্ষ্যে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আনন্দ বিরাজ করছে। বিভাগের ৬ জেলা ও উপজেলা থেকে নেতারা সমাবেশের একদিন আগেই নেতাকর্মীরা বরিশাল নগরীতে এসেছেন। মঙ্গলবার দুপুরের পর থেকেই তারা বেলস পার্ক মাঠে এসে নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করছেন।

এর আগে ২০০৫ সালে বিভাগীয় তৃণমূল সম্মেলনে যোগ দিতে বরিশাল গিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।


এ ক্যটাগরির আরো খবর..