× Banner
সর্বশেষ
চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন ত্রয়োদশ সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত মাদারীপুরে পেঁয়াজের বাম্পার ফলন: ‘কালো সোনা’ ঘিরে স্বপ্ন বুনছেন কৃষকেরা ভারত থেকে ২ নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত

ডেস্ক

দীর্ঘমেয়াদি ও মধ্যমেয়াদি প্রকল্প বাস্তবায়ন করতে পারবে না অন্তর্বর্তী সরকার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
প্রকল্প বাস্তবায়ন

দীর্ঘমেয়াদি ও মধ্যমেয়াদি প্রকল্প বাস্তবায়ন করতে পারবে না অন্তর্বর্তী সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংস্কার কমিশনে দেওয়া বিএনপির প্রস্তাবনা নিয়ে ডাকা সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রত্যেক সংস্কারের বিষয় সরকারকে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জনবান্ধব প্রস্তাব গ্রহণ করতে হবে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে যুক্তরাজ্যের এনএইচএস বা জাতীয় সর্বজনীন স্বাস্থ্যসেবা এর আলোকে সর্বোচ্চ স্বাস্থ্য সেবা প্রাপ্তিতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিএনপির এই নেতা আরও বলেন, ‘সবার জন্য স্বাস্থ্য’ এই নীতির ভিত্তিতে উন্নত কল্যাণকামী রাষ্ট্রে বিদ্যমান ব্যবস্থার আলোকে সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা হবে।

খন্দকার মোশাররফ বলেন, ওষুধ শিল্প এতদিন আওয়ামী লীগের একজন ব্যক্তির কাছে কুক্ষিগত ছিল। আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও অনিয়মের কারণে রোগীদের মধ্যে বিদেশমুখিতা বেড়েছিল। এতে ভেঙে পড়ে দেশের স্বাস্থ্যখাত।

এ সময় সংস্কার কমিশনে দেওয়া বিএনপির প্রস্তাবনা তুলে ধরেন তিনি। সেগুলো মধ্যে রয়েছে- প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ইউনিয়নভিত্তিক গ্রামীণ স্বাস্থ্য সহকারী নিয়োগ ও স্বাস্থ্য কার্ড প্রবর্তনসহ স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদে সংস্কারের সুপারিশ। যার মধ্যে রোগী ও সেবা প্রদানকারীদের জন্য সমতাভিত্তিক আইন প্রণয়ন ও সব হেলথ কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণ।

এছাড়া আগামী ৫ বছরের মধ্যে ওষুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা। পাশাপাশি ওষুধ রফতানি ৫ বিলিয়ন ডলারে উন্নতিকরণের জন্য ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..