× Banner
সর্বশেষ
প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা এক রাতে ৭ জনকে গলা কেটে হত্যা নওগাঁ ও কক্সবাজারে

দিনের শুরুতে দেখেনিন আপনার আজকের রাশিফল ২১ ডিসেম্বর

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
https://thenewse.com/wp-content/uploads/Horoscope.jpg

প্রত্যেকটি রাশির নিজস্ব আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকায় রাশিফলও আলাদা হয়ে থাকে। সেইমত চললে আপনার জীবনের সকল বাধার বিষয়ে আপনি অবগত হবেন। তাই আপনার রাশির সাথে মিলিয়ে দেখে নিন কেমন কাটবে আজকের দিন।

মেষঃ ফাঁকা সময়ে ধর্মীয় স্থানে যেতে পারেন। আজকের দিনে অর্থিক উন্নতি হবে। আপনার খারাপ ব্যবহারে শুধুমাত্র পরিবারের লোকজন নয়, আশেপাশের মানুষেরাও কষ্ট পাবেন। জীবনে আসল ভালোবাসার সন্ধান পাবেন না। চিন্তা করবেন না সময়ের সঙ্গে সঙ্গে সব বদলে যায়।

বৃষঃ পরিবারের সদস্যরা আপনার প্রত্যাশা মত কাজ করতে না পারায় দুঃখিত হবেন না। শরীরকে সুস্থ রাখতে যোগব্যায়াম করুন। আজ এই রাশির ব্যক্তিরা প্রশংসিত হবেন। এই রাশির বিবাহিত ব্যক্তিরা শ্বশুরবাড়ির দিক থেকে আর্থিক সুবিধা পাবেন।

মিথুনঃ গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আলাপে অনেক সুন্দর পরিকল্পনা জানতে পারবেন। বেশি ব্যয় থেকে নিজেকে দূরে রাখুন। যারা বাড়ি থেকে দূরে থাকেন, তারা আজকের ফাঁকা সময়ে পরিবারের সঙ্গে কথা বলতে পারবেন। বুঝে শুনে অর্থ ব্যয় করুন। আজএর দিনে এই রাশির জাতক জাতিকারা অন্যদের নজর কাড়বেন।

কর্কটঃ অচেনা মানুষদের থেকে দূরে থাকুন। আজ এই রাশির ব্যক্তিরা প্রভূত ক্ষমতার অধিকারী হবেন। ভালোবাসার মানুষের সঙ্গে কিছুটা সময় কাটান। যে কোন কাজ অর্ধেক সময়ে করে ফেলতে পারবেন। অর্থের গুরুত্ব বুঝে, তা সঞ্চয়ে মন দিন।

সিংহঃ প্রতিশ্রুতি পূরণ করতে না পারায়, প্রেমের জীবনে ব্যাঘাত ঘটতে পারে। পূর্বে জমিতে করা বিনিয়গের থেকেই আজকে ভালো ফল পাবেন। সমস্যা ফেলে না রেখে দ্রুতই সমাধান করুন। স্ত্রীর অসুস্থ শরীর আপনার চিন্তার কারণ হয়ে দাঁড়াবে।

কন্যাঃ ছাত্রছাত্রীদের উচিত ছাত্রাবস্থায় পড়াশুনায় মনোনিবেশ করা। আজ এই রাশির জাতক জাতিকাদের উন্নতি হতে চলেছে। আত্মীয়রা আজকের দিনে আপনার বিবাহিত জীবনের মাঝে কাঁটা হয়ে দাঁড়াবে। অর্থের গুরুত্ব বুঝতে পারলেও, এটা বুঝতে পারবেন যে আপনার কাছে বেশি অর্থ নেই।

তুলাঃ নিজের নতুন পরিকল্পনার বিষয়ে এখনই বাবা মায়ের থেকে সম্মতি নিয়ে নিন। আজ শরীর সুস্থ থাকবে। পরিবারের ছোট সদস্যকে নিয়ে শপিং-এ যেতে পারেন। প্রতিবেশিকে ঋণ দেওয়ার আগে ভালো করে সবকিছু যাচাই করে নেবেন।

বৃশ্চিকঃ পরিবারের সকলের সঙ্গে সুন্দর সময় কাটান। সকলের মধ্যে থেকে নিজের খুশি টুকু খুঁজে নিন। ফাঁকা সময়ে বন্ধুদের সঙ্গে দেখা করতে যেতে পারেন। অর্থ সংক্রান্ত লেনদেনের সময় সবদিক ভাল করে বিবেচনা করে নেবেন।

ধনুঃ আজকের দিনে ইন্টারভিউ দেওয়ার পক্ষে খুবই শুভ। নিজের উত্তেজনাকে নিয়ন্ত্রণে রাখুন। জিনিসপত্র সম্পর্কে যত্নবান হোন, নাহলে তা চুরি যেতে পারে। অর্থ সংক্রান্ত বিনিয়গের পূর্বে সবদিক ভাল করে বিবেচনা করে নেবেন।

মকরঃ আজকের দিন প্রেমের দিন। দীর্ঘদিনের অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। অর্থ সঞ্চয় করে শিখুন। অচেনা ব্যক্তিদের থেকে দূরে থাকুন। নিজের জন্য সময় বের করতে চাইলেও, তা পারবেন না। বেকার মানুষদের নিজেদের প্রমান করতে আরও বেশি করে পরিশ্রম করতে হবে।

কুম্ভঃ ফাঁকা সময়ে পরিবারের সকলের সঙ্গে সময় কাটান, কথাবার্তা বলুন। অফিস টাইমে অপ্রয়োজনীয় সময় নষ্ট করলে নিজেই পরে বিপদে পড়বেন। আজকের দিনে কোন অনুষ্ঠানের কেন্দ্রে থাকবেন আপনি। আজ কোন বিশেষ মানুষের সঙ্গে দেখা হবে।

মীনঃ না জানিয়েই আজকে আপনার বাড়িতে অতিথির আগমন হতে পারে। আজকের দিনে স্ত্রীর মেজাজ সুন্দর থাকবে। নিজের গচ্ছিত অর্থ নিরাপদে রাখুন। স্ত্রী আপনার কাছের বন্ধুতে পরিণত হবেন। ব্যবসার বিষয় কারো সঙ্গে শেয়ার করবেন না। নাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..