× Banner
সর্বশেষ
আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়, জামায়াত সেক্রেটারিকে স্পিকার তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

দিনাজপুর শিক্ষা বোর্ডের নিবন্ধন পেলেন ঠাকুরগাঁওয়ের ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল

admin
হালনাগাদ: সোমবার, ৮ জানুয়ারী, ২০১৮

নিজস্ব প্রতিবেদক : রংপুর বিভাগে ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল ‘ক্যামব্রিজ ক্যারিকুলামে’ পরিচালিত প্রথম শিক্ষা প্রতিষ্ঠান যা এ অঞ্চলে আধুনিক গুণগত শিক্ষার দ্বার উম্মোচন করেছে।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু বক্কর সিদ্দিক গত শনিবার ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন করেন ও ২০১৮ শিক্ষা বর্ষের কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু বক্কর সিদ্দিক, স্কুলের অভিভাবক ও শিক্ষার্থী সমাবেশে তার বক্তব্যে বলেন যে, রংপুর বিভাগে ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল ‘ক্যামব্রিজ ক্যারিকুলামে’ পরিচালিত প্রথম শিক্ষা প্রতিষ্ঠান যা এ অঞ্চলে আধুনিক গুণগত শিক্ষার দ্বার উম্মোচন করেছে। স্কুলের পড়ালেখার জন্য সুসজ্জিত শ্রেণিকক্ষ, লাইব্রেরি, ছোট শিক্ষার্থীদের জন্য খেলাধুলার আধুনিক সরঞ্জামাদি ও অন্যান্য সুযোগ-সুবিধা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং আনুষ্ঠানিকভাবে স্কুলের নিবন্ধন ঘোষণা করেন।
রবিবার শিক্ষাবোর্ড হতে নিবন্ধনপত্র স্কুলে সরকারিভাবে পাঠানো হয়। উল্লেখ্য ব্রিটিশ ইন্টারন্যাশ স্কুল দিনাজপুর শিক্ষা বোর্ড কর্তৃক নিবন্ধিত প্রথম ইংরেজি মাধ্যম স্কুল।


এ ক্যটাগরির আরো খবর..