× Banner
সর্বশেষ
লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ আষাঢ় বৃহস্পতিবার (৯ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নতুন নিয়োগ দ্রুত সম্পন্নের নির্দেশ বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

দক্ষিণ দিনাজপুরে হিন্দু মেয়েকে ধর্ষণ করে হত্যা, অভিযোগ সত্ত্বেও আসামীকে গ্রেফতার করছে না পুলিশ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯

ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে এক হিন্দু তরুণীকে ধর্ষণ করে খুন করলো এক অভিযুক্ত মুসলিম ব্যক্তি। পুলিশে অভিযোগ জানানো সত্বেও এখনো পর্যন্ত অভিযুক্ত মুসলিম ব্যক্তিকে গ্রেপ্তার করছে না, এমনই অভিযোগ করেছে নিহতের পরিবারের লোকজনেরা।

তারা আরও অভিযোগ করেছেন যে প্রথম থেকেই বিভিন্ন মহল থেকে প্রচার করার চেষ্টা চলছে যে কোনো দুষ্কৃতী এই কাজ করে থাকতে পারে এবং সেই মতো মূল অভিযুক্তকে আড়াল করার চেষ্টা চলছে।

মেয়েটির পিতা পুলিশে দায়ের করা অভিযোগে জানিয়েছেন যে, ঘটনার দিন অর্থাৎ ৬ই সেপ্টেম্বর তাঁর মেয়েকে ফোন করে ডাকে মাজিদুর রহমান(পিতা-সাইদুর রহমান)। মাজিদুর কালদিঘীর রোগমুক্তি ডায়গনস্টিক এবং দিশারী হেলথ সেন্টারে কর্মরত। কিন্তু মাজিদুরের সঙ্গে দেখা করার পরে তাদের মেয়ে আর বাড়ি ফেরেনি। পরের দিন পাটন পাড়া নদীর তীরে মেয়েটির মৃতদেহ উদ্ধার হয়। মেয়েটিকে ধর্ষণ করে গলা কেটে নৃশংসভাবে খুন করা হয়েছে।

মেয়েটির পিতা অভিযুক্ত মাজিদুর রহমানকে গ্রেপ্তারের দাবি জানিয়ে গঙ্গারামপুর থানায় অভিযোগ দায়ের করেছেন, যার FIR নং-১৩৪/১৯। কিন্তু কয়েকদিন কেটে গেলেও অপরাধী মাজিদুরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিস। তাঁরা জানিয়েছেন যে পুলিস অভিযুক্ত মাজিদুরকে গ্রেপ্তার করার ক্ষেত্রে ঢিলেমি করছে। সেইসঙ্গে তারা ন্যায়বিচার পাবেন কিনা, সে আশঙ্কা প্রকাশও করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..