দিনাজপুরে বাতাসের গতি বাড়ায় শীতে মানুষের কষ্ট বেড়েছে

দিনাজপুরে বাতাসের গতি বাড়ায় শীতে মানুষের কষ্ট বেড়েছে

দেশের উত্তরের জেলা দিনাজপুরে হিমেল বাতাসে হাঁড়কাপানো ঠান্ডায় মানুষের কষ্ট বেড়েছে। টানা ৪ দিন ধরে বেড়েছে বাতাসের গতি। ঘন কুয়াশার সঙ্গে উত্তরের ঠান্ডা বাতাসে অসম্ভব শীত অনুভূত হচ্ছে।

শহরের চেয়ে গ্রামাঞ্চলে ঠান্ডার প্রকোপ বেশি। এদিকে ভোরে ঘনকুয়াশার কারণে পথঘাটে হেডলাইট জ্বালিয়েও যানবাহন চালাতে সমস্যায় পড়তে হচ্ছে গাড়ী চালকদের। শীতের প্রকোপ বাড়ায় দুর্ভোগে পড়েছে জেলার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। কেউ কেউ রাত কিংবা ভোরে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতার কাজ সারছে।

জেলায় আজ সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।