× Banner
সর্বশেষ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক -বাণিজ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ, এমপিও শিক্ষক ও ঋণখেলাপিরা অযোগ্য মোদির পদত্যাগ দাবিতে দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষার্থী আন্দোলনে পুলিশি ব্যবহারের প্রতিবাদ আট অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার

কমলগঞ্জে বড়দিন উপলক্ষে গীর্জাসমূহে আর্থিক অনুদান বিতরণ

admin
হালনাগাদ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিনিধি (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন অঞ্চলের ৪০টি গীর্জার জন্য আনুষ্ঠানিকভাবে বড়দিনের অনুদান বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) কমলগঞ্জের মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে অনুদানের এই অর্থ বিতরণ করেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। মাগুরছড়া খাসিয়া পুঞ্জি প্রধান জিডিশন প্রধান সুছিয়াং-এর সভাপতিত্বে বড় দিনের অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের সভাপতি পিডিশন প্রধান, কমলগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ ও বিভিন্ন গীর্জা থেকে আগত মন্ডলি ও পুঞ্জি প্রধানরা। প্রধান অতিথি কমলগঞ্জ উপজেলার ৪০ টি গীর্জায় আড়াই লাখ টাকার অনুদান বিতরণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..