দিনাজপুরে প্রসূতি নারীকে রক্ত প্রদান করলেন বাংলাদেশ সেনাবাহিনী

দিনাজপুরে প্রসূতি নারীকে রক্ত প্রদান করলেন বাংলাদেশ সেনাবাহিনী

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এর চিকিৎসাধীন একটি মুমূর্ষ প্রসূতি নারীকে রক্ত প্রদান করে প্রশংসায় ভাসছেন বাংলাদেশ সেনাবাহিনী ।

প্রসূতি নারী দিনাজপুর সেতাবগঞ্জ উপজেলার জালগা ডাঙ্গীপাড়া গ্রামের সন্তোষ চন্দ্র রায় এর সহধর্মিনী শ্রাবন্তী (২২)।

জানা যায়, গতকাল ২০ জুন শুক্রবার দিবাগত রাত ৮ টায় দিনাজপুর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি টহল দল নিউটাউন ও মেডিকেল কলেজ এরিয়া টহল কালে হঠাৎ একজন ব্যক্তি এসে জানায় তার মেয়ের জন্য ও পজেটিভ রক্ত লাগবে প্রচুর বিøডিং হচ্ছে কিন্তু কোথাও পাচ্ছেন না। তৎক্ষণাৎ টহল দলের একজন সেনা সদস্য রক্ত ক্রস ম্যাচিং সহ আনুষঙ্গিক পরীক্ষা শেষে রক্ত প্রদান করেন।

দিমেক হাসপাতালে ল্যাব ইনচার্জ তানভীর চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, একজন প্রস্তুতি নারীর জরুরিভাবে অস্ত্রপাচার কালে রক্তের শূন্যতা দেখা দিলে বাংলাদেশ সেনাবাহিনীর দলের একজন সদস্য রক্ত প্রদান করেন রোগী এখন সুস্থ আছেন ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।