× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

পিআইডি

দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন আজ দিনাজপুরের নবাবগঞ্জে পুটিমারা ইউনিয়নের চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধিজন এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। নতুন করে পাকা সড়ক নির্মাণের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে। তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সরকারের উন্নয়ন কার্যক্রম দেশের প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করা হচ্ছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য।

এ প্রকল্পটি দিনাজপুর সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর তত্ত্বাবধানে প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি ১ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে।

পরে মন্ত্রী দিনাজপুর শিশু একাডেমিতে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয় আয়োজিত ২০২৫-২০২৬ অর্থবছরের প্রথম কিস্তির ক্যাপিটেশন গ্রান্ড প্রাপ্ত উপজেলার মধ্যে সদর, বিরল, কাহারোল, চিরিরবন্দর, পার্বতীপুর, ফুলবাড়ী, বিরামপুর ও খানসামা উপজেলার ১০৬টি বেসরকারি এতিমখানা ও আশ্রমের ৩০২৪ জন এতিম শিশুদের মধ্যে ৩ কোটি ৬২ লাখ ৮৮ হাজার টাকার ক্যাপিটেশন গ্রান্ড এর চেক বিতরণ করেন।

এ সময় চেক বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া, সংসদ সদস্য মোঃ সাদিক রিয়াজ, জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল উপস্থিত ছিলেন।

এছাড়া, মন্ত্রী দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয় পরিদর্শন করেন। তিনি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে কথা বলেন এবং নিজ নিজ কাজ নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন।


এ ক্যটাগরির আরো খবর..