দিনাজপুরের আত্রই নদীর উপর সেতু নির্মানের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

দিনাজপুরের আত্রই নদীর উপর সেতু নির্মানের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

দিনাজপুরে আত্রাই নদীর উপর সেতু নির্মাণের দাবিতে দুই উপজেলার হাজারো মানুষ একত্রিত হয়ে নদীর ধারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করেছে ।

মঙ্গলবার দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ৮ নং সাইতিরা ইউনিয়ন ও সদর উপজেলার ৩ নং ফাজিলপুর ইউনিয়ন এর সংযোগ সেতুর দাবিতে বুড়ীরহাট নামকস্থানে আত্রাই নদীর উপর সেতু র্নিমানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে সমাবেশে এলাকার প্রায় ১৫ থেকে ২০ টি গ্রামের হাজারোও ভুক্তভুগীরা অংশ গ্রহন করেন।

স্থানীয়রা দাবী করেন নির্বাচন আসলেই এমপি মন্ত্রীরা এই নদীর উপরে সেতু র্নিমানের প্রতিশ্রুতি দেয়। কিন্তু আজও আমাদের এই আত্রাই নদীর উপরে নির্মান করা হয়নি সেতুটি। সেতু না হওয়ায় এই এলাকার হাজার হাজার মানুষ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে পড়েছে। অবিলম্বে এই সেতুটির নির্মানের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয় এলাকাবাসী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।