দায়িত্বশীল সাংবাদিকতা অনুশীলনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

ঢাকা, ৬ ফাল্গুন (১৯ ফেব্রুয়ারি) : স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম দায়িত্বশীল সাংবাদিকতা অনুশীলনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, যে কোনো সংবাদ সমালোচনামূলক হতে পারে। কিন্তু দায়িত্বহীন বা নেতিবাচক সাংবাদিকতা উন্নয়নের জন্য যেমন ধ্বংসাত্মক হতে পারে তেমনি জাতীয় স্বার্থেও বিরূপ প্রভাব ফেলতে পারে।

তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের জন্য রাজধানীর প্রেস ইনস্টিটিউট অভ্ বাংলাদেশ (পিআইবি)’র সম্মেলন কক্ষে ‘শেখ হাসিনার দশ উদ্যোগ এবং উন্নয়ন সাংবাদিকতা’ শীর্ষক সাংবাদিক প্রশিক্ষণ বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বাসস ইনফোটেইনমেন্ট সার্ভিস এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্প দুই দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।

মন্ত্রী বলেন, সরকারের নেওয়া উন্নয়নমূলক উদ্যোগগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র মানুষের জীবনে এক জাদুকরী পরিবর্তন এনেছে। ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পটিই দেশের প্রায় দেড় কোটি মানুষের জীবনে পরিবর্তন এনেছে। সরকারের উন্নয়নমূলক প্রকল্পের প্রতি দেশের মানুষের আস্থা ও বিশ্বাস অটুট রাখতে গণমাধ্যম কর্মীদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বাসস’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক মোঃ মফিজুর রহমান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।